বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শৈলকুপায় শিক্ষিকাকে পেটালেন শিক্ষক,পাল্টাপাল্টি অভিযোগ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭
  • ২৮৯ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ

ঝিনাইদহের শৈলকুপায় এক শিক্ষিকাকে শিক্ষক পিটিয়েছে বলে অভিযোগ

উঠেছে। এ ঘটনায় শিক্ষা কর্মকর্তা বরাবর পাল্টাপাল্টি লিখিত অভিযোগ

দায়ের হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মির্জাপুর ইউনিয়নের

বালাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ১২ এপ্রিল সকালে তুচ্ছ ঘটনাকে

কেন্দ্র করে বালাপাড়া সরকারী প্রথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল লতিফ

শিক্ষিকা লাবনী নাজনীনকে হাতপাখা দিয়ে আঘাত করে। এ ঘটনাকে কেন্দ্র

করে বিদ্যালয় প্রাঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরদিন শিক্ষিকা লাবনী নাজনীন

শৈলকুপা উপজেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ

করেন। পরবর্তীতে অভিযুক্ত আব্দুল ললিফের পক্ষে বিদ্যালয় ম্যানেজিং কমিটির

সভাপতি ইনসার উদ্দিন শিক্ষিকা লাবনী নাজনীনের বিরুদ্ধে শিক্ষা কর্মকর্তা

বরাবর পাল্টা লিখিত অভিযোগ দেন।

লাঞ্ছিত শিক্ষিকা লাবনী নাজনীন জানান, বিদ্যালয় সংলগ্ন কমিউনিটি

ক্লিনিকে কর্তব্যরত ইব্রাহীম প্রায়ই স্কুল চলাকালীন সময়ে অফিস রুমে

ঢুকে চেয়ার আটকে বসে আড্ডা দেয়। এতে করে শিক্ষার্থীদের পাঠদান ব্যহত

হয়। তিনি প্রতিবাদ করায় বিদ্যালয়ের শিক্ষক আব্দুল লতিফ তাকে গালিগালাজ

করে ও হাতপাখা দিয়ে আঘাত করে। এ ঘটনায় তিনি বিচার চেয়ে উপজেলা

প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত

শিক্ষক আব্দুল লতিফ জানান, শিক্ষিকা লাবনী নাজনীন তার সাথে খারাপ

ব্যবহার করে। তিনি শিক্ষিকাকে মারধরের বিষয়টি অস্বীকার করেন।

প্রধান শিক্ষক আলফাজ উদ্দিন জানান, বিদ্যালয়ের শিক্ষক আব্দুল লতিফ ও

শিক্ষিকা লাবনী নাজনীন প্রতিষ্ঠা লগ্ন থেকেই এ প্রতিষ্ঠানে কর্মরত

রয়েছেন। ইতিপূর্বে তাদের মধ্যে অনেক ভালো সম্পর্ক ছিলো।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ইনসার উদ্দিন জানান, বিদ্যালয়ে

শিক্ষক-শিক্ষিকার মধ্যে ঝগড়াঝাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

শিক্ষিকা লাবনী নাজনীন হাতপাখা নিয়ে শিক্ষক আব্দুল লতিফের দিকে ছুটে

যান। এ ঘটনায় তিনি লাবনী নাজনীনের বিরুদ্ধে শিক্ষা কর্মকর্তা বরাবর

লিখিত অভিযোগ দিয়েছেন।

প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জাহিদুল ইসলাম জানান, বালাপাড়া

সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক কর্তৃক শিক্ষিকা লাঞ্ছিতর ঘটনায়

লিখিত অভিযোগ এসেছে। পরবর্তীতে ওই শিক্ষিকার বিরুদ্ধে বিদ্যালয়

ম্যানেজিং কমিটির সভাপতি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ

দুটি তদন্তাধীন আছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451