বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা;
বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের জামাইদিঘা গ্রামে বাবার
পাঠানো জামা এনে দেয়ার কথা বলে এক স্কুলছাত্রী (১১) কে ধর্ষণ করেছে
শফিকুল ইসলাম (৪৫) নামে এক লম্পট। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। লম্পট
শফিকুল ইসলাম জামাইদিঘা গ্রামের মৃত সন্দেশ আলীর ছেলে।
এলাকাবাসী জানান, মেয়েটির বাবা-মা উপার্জনের জন্য চট্টগ্রামে
থাকায় মেয়েটি বাড়িতে তার বৃদ্ধা দাদীর সাথে থাকতো। গত শুক্রবার
মেয়েটির জন্য তার বাবা চট্টগ্রামে কর্মরত পাঁচবাড়িয়া গ্রামের এক
লোকের মারফতে নতুন জামা-কাপড় পাঠায়। খবর পেয়ে সেদিন সন্ধ্যায়
মেয়েটির দাদী প্রতিবেশী শফিকুল ইসলামের সঙ্গে মেয়েটিকে জামা
আনতে পাঠালে পথে পাঁচবাড়িয়া বিলের মধ্যে নিয়ে সে মেয়েটিকে ধর্ষণ
করে। পরে তাকে রক্তাক্ত অবস্থায় বাড়ির সামনে ফিরিয়ে দিয়ে শফিকুল পালিয়ে
যায়। রোববার মেয়েটির বাবা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি খবর
পেয়ে আজই চট্টগ্রাম থেকে এসেছি। আমি দ্রুত সময়ের মধ্যে থানায়
মামলা দায়ের করবো। বড়াইগ্রাম থানার ওসি শাহরিয়ার খান জানান, এ
ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।