বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া অসুস্থ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২১ এপ্রিল, ২০১৭
  • ৩৩৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া অসুস্থ হয়ে পড়ে গেছেন।

আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে  মামলার শুনানির সময় সানাউল্লাহ মিয়া মাথা ঘুরে পড়ে যান। পরে উপস্থিত আইনজীবী ও সহকারী আইনজীবীরা তাঁকে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করেন।

সানাউল্লাহ মিয়ার সহকারী আইনজীবী হান্নান ভূঁইয়া বলেন, ‘স্যার উচ্চ রক্তচাপ ও গ্যাসের সমস্যার কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার হাসপাতালে ভর্তি হতে বলেন। কিন্তু স্যার হাসপাতালে ভর্তি না হয়ে বাসায় এসে চিকিৎসা নিচ্ছেন।’

খালেদা জিয়ার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট, অরফানেজ ট্রাস্ট, গ্যাটকো দুর্নীতি মামলাসহ একাধিক মামলার আইনজীবী হিসেবে কাজ করছেন সানাউল্লাহ মিয়া। তিনি ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451