বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০১৬
  • ৩১৮ বার পড়া হয়েছে

ঢাকা: জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এবার ঈদে পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় এবং পঞ্চম ও সর্বশেষ জামাত বেলা পৌনে ১১টায় অনুষ্ঠিত হয়।

সকালে বৃষ্টির শঙ্কা নিয়েও প্রথম জামাতে ঈদের নামাজ আদায়ে শরিক হতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসেন মুসল্লিরা। কিন্তু ঢাকার কোথায়ও বৃষ্টি হওয়ার খবর পাওয়া যায়নি।

নামাজ শেষে মুসল্লিরা পরষ্পর কোলাকুলি করে নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় পরষ্পরের কোলাকুলিতে সৌহার্দ্য ও সম্প্রীতির এক আবহ সৃষ্টি হয়।

বায়তুল মোকাররমে ঈদের জামাতকে কেন্দ্র করে মসজিদের উত্তর, দক্ষিণ ও পূর্বগেইটসহ চার দিকে র্যাতব-পুলিশ সদস্যদের বাড়তি উপস্থিতি লক্ষ করা গেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451