মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

মুন্সীগঞ্জের আওয়ামীলীগের দুই গ্রুপের হামলা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭
  • ১৯৯ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

দুই দিনে শতাধিক ককটেল বিষ্ফোরণ শেষ হতে না হতেই পুনরায় দুই গ্রæপের মধ্যে হামলার ঘটনা ঘটেছে। আওয়ামীলীগের দুই গ্রুপের আধিপত্য বিস্তার বন্ধ করা না গেলে বড় ধরনের সংঘর্ষের আশংকা করছে এলাকার সাধারণ জনগণ। ইতোমধ্যে আধিপত্য বিস্তারক কেন্দ্র করে মুন্সীগঞ্জের চরাঞ্চলের ইউনিয়নআওয়ামীলীগ সভাপতি সমর্থকদের উপর সাধারণ সম্পাদক ও তার লোজনেরহামলায় ৬ জন আহত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় জসিম খান (৩৫) ও তাজু খান (৩৪) কে ঢাকা মেডিকেল কলেজ পাঠানো হয়েছে। তারা এখন ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি রয়েছেন। এই ঘটনার সাথে জড়িত বিএনপি নেতা জহির উদ্দিন মাদবরকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।স্থানীয় সূত্রে জানা গেছে মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজহার মোল্লা বিএনপির লোকজন সাথে নিয়ে একই ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি ফরহাদ খানের লোকজনের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে ব্যাপক মারধর করে। এতে জসিম খান (৩৫) ও তাজু খান (৩৪) সহ ৬ জন গুরুতর আহত হয়েছে।এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো: ইউনুচ আলী জানান, ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। কেউ অভিযোগ করেনি অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451