শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঝিনাইদহে আবারও রেল লাইনের দাবীতে নাগরিক সমাজের মানববন্ধন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০১৭
  • ১৯৬ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ

ঝিনাইদহ হয়ে পদ্মা সেতু পর্যন্ত রেল লাইনের দাবীতে মানববন্ধন কর্মসূচী

পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার হাটগোপালপুর বাজারে এ

কর্মসূচীর আয়োজন করে বাজার দোকান মালিক সমিতি।

ঘন্টাব্যাপী এই মানববন্ধনে বক্তব্য রাখেন ভাষা সৈনিক নন্দদুলাল সাহা,

নাগরিক কমিটির আহ্বায়ক আমির হোসেন মালিতা, ক্যাব’র সভাপতি

আমিনুর রহমান টুকু, ফুড এসোসিয়শনের সভাপতি নাসিম উদ্দিন

প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাংবাদিক এম সাইফুল মাবুদ, পদ্মাকর

ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ নিজামুল গনি লিটু, হরিশংকরপুর ইউনিয়নের

চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুম, হাটগোপালপুর দোকান-মালিক সমিতির

সাধারণ সম্পাদক ডা: এস এ জি মিল্টন, মানবাধিকারী কর্মী মাহমুদ আল

হাসান সাগর, কামরুজ্জামান পিন্টুসহ ব্যবসায়ীরা।

এ সময় বক্তারা বলেন, বৃটিশ আমলে এই অঞ্চলে রেল লাইন ছিল। কিন্তু পরে তা

উঠে যায়। ঝিনাইদহে রেল লাইন না থাকার কারণে এ এলাকার ব্যবসায়

বাণিজ্যে প্রসার ঘটছে না। বক্তারা যশোর থেকে ঝিনাইদহ হয়ে পদ্মাসেতু

পর্যন্ত রেল লাইন স্থাপনের দাবী জানান। মানববন্ধন কর্মসূচীতে ওই এলাকার

শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451