রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শৈলকুপায় সংঘর্ষে একজনকে কুপিয়ে হত্যা গ্রেফতার ১৪

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০১৭
  • ১৯৬ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ

পুকুরে কাঁদা ছোড়াছুড়ি নিয়ে খেলা করার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র

করে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চাঁদপুর গ্রামে হাফিজুর রহমান (৪৫)

নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত হাফিজুর রহমান ওই

গ্রামের কায়েস মোল্লার ছেলে। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন

অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম জানান, বুধবার বিকালে চাঁদপুর

গ্রামে আব্দুল্লাহর ছেলে রানা ও শাহাদতের ছেলে সজিব একটি পুকুরে

গোসল করছিল। এ সময় তাদের দুই জনের মধ্যে কাঁদা ছোড়াছুড়ি হয়।

বিষয়টি তুচ্ছ ও পুকুরে খেলার ঘটনা হলেও এ নিয়ে উভয় পরিবারের মেয়েদের

ঝগড়া লাগে। এরপর উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে

জড়িয়ে পড়ে।

ওসি আরো জানান, এতে হাফিজুর রহমানসহ ৩ জন আহত হন। তাদের উদ্ধার

করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে হাফিজুর রহমানকে উন্নত

চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।

এ ঘটনায় ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এলাকায় থমথমে পরিবেশ

বিরাজ করছে। দুই পক্ষের লেঅকজন দেশী অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। যে কোন

সময় বড় ধররে সংঘর্ষের আশংকা করছে গ্রামবাসি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451