শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গণমাধ্যমকে জাতীয় স্বার্থে সংবাদ পরিবেশন করতে হবে : রাষ্ট্রপতি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১০ এপ্রিল, ২০১৭
  • ২২৬ বার পড়া হয়েছে

বাসস,

সংবাদ পরিবেশনে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। সংবাদ ও মতামত পরিবেশনে দেশ-জনগণের প্রতি জবাবদিহি থাকারও কথা বলেন তিনি।

আজ রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বজলুর রহমান স্মৃতি পদক-২০১৬ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, ‘মত প্রকাশে গণমাধ্যম এখন পুরোপুরি স্বাধীন। তাই আপনাদের সতর্ক থাকতে হবে যাতে বহিরাগতরা হস্তক্ষেপ করতে না পারে। এ জন্য আপনাদের কিছু কিছু ক্ষেত্রে সেলফ সেন্সরশিপ প্রয়োগ করতে হবে।’

আবদুল হামিদ বলেন, সরকার এ ব্যাপারে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। দেশের কষ্টার্জিত গণতন্ত্র ও মানবাধিকারের বিকাশে সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ার বিরাট দায়িত্ব রয়েছে। যেকোনো সংবাদের ব্যাপারে গুণগত মান ও বস্তুনিষ্ঠতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আবদুল হামিন বলেন, ‘গণমাধ্যম ও গণতন্ত্র আন্তসম্পর্কিত। গণতন্ত্র ছাড়া মানবাধিকার প্রতিষ্ঠা করা যায় না। দেশে গণতন্ত্র বিকশিত হলেই গণমাধ্যম সম্প্রসারিত হয়।’

মুক্তিযুদ্ধের অজানা ইতিহাস তুলে ধরার ক্ষেত্রে সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ার ভূমিকার প্রশংসা করে আগামীতেও এ কাজ চালিয়ে যেতে বজলুর রহমান স্মৃতি পদক সাংবাদিকদের উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।

এ বছর মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিবেদনের জন্য দৈনিক সমকালের ওয়াকিল আহমেদ হিরণ ও যমুনা টেলিভিশনের উপসম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন আহমেদ বজলুর রহমান স্মৃতি পদক পেয়েছেন।

পদক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানে মন্ত্রী, সংসদ সদস্য, রাজনীতিক নেতা ও পদস্থ বেসামরিক-সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান বক্তব্য দেন, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ড. সারোয়ার আলী, জিয়াউদ্দিন তারিক আলী, জুরি বোর্ডের সদস্য ফরিদুর রেজা সাগর ও রোবায়েত ফেরদৌস।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451