রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গোপালগঞ্জের মুকসুদপুর পৌর নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৮ এপ্রিল, ২০১৭
  • ২১৫ বার পড়া হয়েছে

 

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুর

পৌরসভা নির্বাচনে বৃহস্পতিবার ছিল বিভিন্ন পদে

প্রার্থীদের প্রতীক বরাদ্দের দিন। সকাল ১০টা থেকে বিকাল

৪ টা পর্যন্ত মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর

পদে যারা নির্বাচন করছেন তাদেরকে প্রতীক বরাদ্দ

দিয়েছেন রিটানিং কর্মকর্তা। মুকসুদপুর পৌরসভা

নির্বাচনে এবার মেয়র পদে ৬ জন, কাউন্সিলরে ৪৪ জন এবং

সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী প্রতীক

পেয়েছেন।

মুকসুদপুর পৌর নির্বাচনে মেয়র পদে প্রতিদন্দিতা

করছেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী এ্যাড.

আতিকুর রহমান মিয়া (নৌকা), বিএনপির মনোনীত

প্রার্থী মো: মিজানুর রহমান লিপু (ধানের শীষ), স্বতন্ত্র

প্রার্থী হিসেবে মো: ইব্রাহিম খলিল বাহার (নারকেল

গাছ), আহাজ্জাত মুহসিন খিপু (মোবাইল), মিজানুর

রহমান মৃধা (চামচ) ও সাজ্জাদ হুসাইন (জগ) প্রতীক।

এছাড়া কাউন্সিলর ৪৪ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১৩

প্রার্থী প্রতীক পেয়েছেন।

আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠিত এ পৌরসভার নির্বাচনে ১৪

হাজার ৯৩৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ

করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৪৮৮ জন ও মহিলা

ভোটার ৭ হাজার ৪৪৯ জন।

জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার

ওহিদুজ্জামান মুন্সি জানান, নির্বাচন সুষ্ঠ ও সুন্দর ভাবে

অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

উল্লেখ্য পৌরসভা এলাকার সীমানা বিরোধ নিয়ে উচ্চ

আদালতে মামলা থাকায় গত ১৬ বছর ধরে এ পৌরসভায় কোন

নির্বাচন অনুষ্ঠিত হয়নি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451