বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গোপালগঞ্জে এক ভুয়া সাংবাদিকের কারাদন্ড

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০১৭
  • ২১৬ বার পড়া হয়েছে

 

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে এইচ এস সি

পরীক্ষার হল থেকে আটক অভিজিৎ ঢালী (৩০) নামের এক ভুয়া

সাংবাদিককে এক বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ

আদালত। বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট

মো: মাহবুব জামিল ও মো: সাখাওয়াৎ হোসেন এ সাজা

দেন। তার বাড়ি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার

দিয়াপাড়া গ্রামে।

গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজের

অধ্যক্ষ প্রফেসর অশোক কুমার সরকার জানান, গত ২ এপ্রিল

পরীক্ষা শুরুর দিনে নিজেকে বাংলাদেশ প্রেস অ্যান্ড

মিডিয়া এ্যাসোসিয়েশনের গোপালগঞ্জ জেলার দায়িত্বরত

সিইও হিসেবে পরিচয় দেন ওই যুবক। এরপর বিভিন্ন পরীক্ষা

কেন্দ্রে প্রবেশ করে সাংবাদিক পরিচয় দিয়ে শিক্ষকদের

সঙ্গে অসদাচরণ এবং শিক্ষার্থীদের খাতা নিয়ে

টানাটানি করেন। এতে শিক্ষার্থীদের পরীক্ষায় ব্যাঘাত

ঘটে। বিষয়টি সন্দেহ হলে বৃহস্পতিবার তিনি পরীক্ষা

কেন্দ্রে ঢোকার পর তাকে গেইট থেকে আটক করে

লাইব্রেরিতে নিয়ে আসা হয়। পরে তাকে হলে কর্তব্যরত

ম্যাজিস্ট্রেট ও পুলিশকে খবর দেওয়া হয়। তারা ওই

সাংবাদিককে জিজ্ঞাসাবাদ করেন। তার দেওয়া তথ্য ও

কথাবার্তা অসংলগ্ন হওয়ায় আমাদের সন্দেহ হয়।

পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:

মাহবুব জামিল ও মো: সাখাওয়াত হোসেন বাংলাদেশ

প্রেস অ্যান্ড মিডিয়া অ্যাসোসিয়েশন নামের ওই

প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেন। তারা অভিজিৎ ঢালী

নামের কোনো সাংবাদিক নেই বলে নিশ্চিত করেন। পরে

নির্বাহী ম্যাজিস্ট্রেটগন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে

ওই ভুয়া সাংবাদিককে এক বছরের সাজা প্রদান করে জেলা

কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451