মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সুনামগঞ্জ জেলাকে দুর্গত এলাকা ঘোষনার দাবী জানিয়েছেন এমপি মিসবাহ্

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০১৭
  • ২৯২ বার পড়া হয়েছে

 

জাহাঙ্গীর আলম ভূঁইয়া,সুনামগঞ্জ থেকে :

অবিলম্বে সুনামগঞ্জ জেলাকে বন্যা দুর্গত এলাকা ঘোষনার দাবী

জানিয়েছেন সুনামগঞ্জ-৪ আসনের এমপি এডভোকেট পীর ফজলুর

রহমান মিসবাহ্ধসঢ়;। বুধবার বিকেল ৩টায় সুনামগঞ্জের আলফাত

উদ্দিন স্কয়ারে জেলা জাতীয় পার্টি আয়োজিত জনসভায় প্রধান

অতিথির বক্তৃতায় তিনি এ আহবাণ জানান। তিনি বলেন সরকার

হাওর এলাকার আগাম বন্যা প্রতিরোধ ও নিষ্কাশন উন্নয়ন প্রকল্পের

আওতায় জেলার ৩৭টি হাওরে মোট ৪৬ কোটি এবং কাজের

বিনিময়ে টাকা কাবিটা কর্মসুচির আওতায় ২১ কোটি টাকা

বরাদ্ধ দেয়। বরাদ্ধকৃত টাকার ৫০% অগ্রিম দেয়ার পরও কোন

ঠিকাদার ও পিআইসির লোকেরা বাঁধের কাজ ঠিকমতো করেনি।

ফলে পাহাড়ী ঢল ও বৃষ্টির পানি প্রায় বিনা বাধায় হাওরে প্রবেশ

করে জেলার একমাত্র অর্থকরী বোর ফসল তলিয়ে নিয়ে গেছে। এ

দুর্যোগ শুধু প্রকৃতি প্রদত্তই নয় এর জন্য ঠিকাদার ও

পিআইসিসহ পাউবোর কর্মকর্তা কর্মচারীরাও দায়ী। সুতরাং

গণদাবীর প্রেক্ষিতে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে সরকারকেই ব্যবস্থা

নিতে হবে। বিচার বিভাগীয় তদন্ত না হওয়া পর্যন্ত কোন ঠিকাদার

ও পিআইসির বিল প্রদান থেকে বিরত থাকার আহবাণ জানিয়ে

তিনি বলেন, দুর্যোগ মোকাবেলায় ১০ টাকা কেজি দরের

ন্যায্যমূল্যের চাল প্রদান দ্বিগুন করতে হবে। বকেয়া কৃষিঋন মওকুফ

করে নতুন করে ঋন প্রদান করতে হবে। সরকারী জলমহালগুলোতে

কৃষকের মাছ ধরার অধিকার দিতে হবে। তিনি বলেন বছরের একটি

মাত্র ফসল পানিতে তলিয়ে যাওয়ার পর সুনামগঞ্জের কৃষকরা আজ

দিশেহারা। মানুষ প্রতি বছর এই বোরো ফসলের পেছনে তাদের

সর্বস্ব রাজি ধরে আশায় বসে থাকে। কিন্তু অতীব দু:খের বিষয়

আজ একদিকে প্রকৃতি আমাদের প্রতি বিমুখ হয়েছে

অন্যদিকে কিছু দুর্নীতিবাজ লোকদের সিন্ডিকেট আমাদের

কৃষকের আহারে হাত দিয়েছে। সাবেক এমপি এডভোকেট আব্দুল

মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন

সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রহমান মাস্টার, জাপা নেতা

মোহাম্মদ আলী খুশনুর,এডভোকেট শেখ জাহির আলী, সাবেক

কাউন্সিলর মনির উদ্দিন ও আব্দুর রশীদসহ স্থানীয় নেতৃবৃন্দ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451