মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নারী কনস্টেবলকে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনা, এসআই কারাগারে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৫ এপ্রিল, ২০১৭
  • ৫২৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

নারী কনস্টেবলকে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার মামলায় ময়মনসিংহের গৌরীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে তাঁকে কারাগারে পাঠানো হয়।

মিজানুলের মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী জানান, এসআই মিজানুলকে জিজ্ঞাসাবাদের জন্য বিচারক খালেদা ইয়াসমিনের আদালতে সাতদিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। রিমান্ড আবেদন আদালতের আদেশের অপেক্ষায় আছে।

এদিকে এসআই মিজানুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে কি না জানতে চাইলে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, মামলার পর গ্রেপ্তার হলে সাময়িক বরখাস্তের নিয়ম। বরখাস্তের আদেশ যে কোনো সময়।

ওসি ইমারত হোসেন গাজী জানান, গৌরীপুর থানায় কর্তব্যরত নারী কনস্টেবল হালিমা খাতুন (কনস্টেবল নম্বর : ১০৪৭) গত ২ এপ্রিল সন্ধ্যায় থানা চত্বরের কোয়ার্টারের নিজ কক্ষে অগ্নিদগ্ধ হয়ে মারা যান। এ ঘটনার পর নারী কনস্টেবলের সঙ্গে এসআই মিজানুলের সম্পর্ক নিয়ে গুঞ্জন ওঠার পর একই দিনে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। ৫ এপ্রিল তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে।

এর আগে সোমবার দিবাগত রাতে হালিমার বাবা মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন বাদী হয়ে গৌরীপুর থানায় বাদী হয়ে ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে এসআই মিজানুলের বিরুদ্ধে মামলা করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451