মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হাতিয়ায় ফিশিং বোট ডুবির ঘটনায় ২ জেলের মৃতদেহ উদ্ধার, নিখোঁজ ১

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ জুলাই, ২০১৬
  • ৫১৪ বার পড়া হয়েছে

এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : নোয়াখালীর দ্বীপ উপজেলা

হাতিয়ার মেঘনা নদীতে ফিশিং বোট ডুবে নিখোঁজ হওয়া তিন জেলের মধ্যে

আরিফ (২৫) ও আলা উদ্দিন (২৮) নামের দুই জেলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

মাসুদ (২৬) নামের অপর জেলে এখনো নিখোঁজ রয়েছে। সকাল সাড়ে ১০টার

দিকে হাতিয়ার ঠেঙ্গারচর সংলগ্ন মেঘনা নদী থেকে ওই দুই জেলের মৃতদেহ

উদ্ধার করে স্থানীয় লোকজন। নিহত জেলে আরিফ ও আলা উদ্দিন এবং এখনো পর্যন্ত

নিখোঁজ মাসুদ সবাই দ্বীপ উপজেলা হাতিয়ার বাসিন্দা। হাতিয়া থানার

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিছুল হক নিখোঁজ হওয়া দুই জেলের মৃতদেহ

উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানায়, গত বুধবার সকালে

হাতিয়ার রয়ারচরের চেয়ারম্যান ঘাট থেকে এমভি পারভীন নামের একটি ফিশিং

বোট নিয়ে ১৬ জন জেলে ও মাঝি-মাল্লাসহ মেঘনা নদীতে শাছ ধরতে যায়।

শুক্রবার রাতে ঝড়ের কবলে পড়ে ওই ১৬ জন জেলে ও মাঝি-মাল্লাসহ ফিশিং বোটটি

ঠেঙ্গার চর সংলগ্ন মেঘনা নদীতে ডুবে যায়। এরমধ্যে ১৩ জন নিরাপদে তীরে

ওঠে আসেলও অপর তিন জন নিখোঁজ থাকে। পরে সকালে নিখোঁজ হওয়া তিন

জেলে ও ফিশিং বোটের সন্ধানে উদ্ধার অভিযান চালায় সহযোগী জেলে ও স্থানীয়

লোকজন। একসময় ঘটনাস্থল থেকে ডুবে যাওয়া বোটটি উদ্ধার করে তীরে নিয়ে

এসে বোটের ভিতর থেকে আরিফ ও আলা উদ্দিনের মৃতদেহ উদ্ধার করে। তবে মাসুদ

নামে অপর জেলে এখনো নিখোঁজ রয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451