শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জরুরী প্রয়োজন না হলে ১-৫ এপ্রিল ব্যক্তিগত গাড়ি বের না করার অনুরোধ : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১ এপ্রিল, ২০১৭
  • ২২৮ বার পড়া হয়েছে

ঢাকা: ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলন চলাকালীন পাঁচদিন (১-৫ এপ্রিল) প্রয়োজন ছাড়া রাজধানীবাসীকে ব্যক্তিগত গাড়ি বের না করার অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সম্মেলন স্থান ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমরা মনে করছি এ সম্মেলন সুন্দরভাবে শেষ হবে। সম্মেলন চলাকালীন সময়ে দুই দিন অর্থাৎ ২ ও ৪ এপ্রিল এইচএসসি পরীক্ষা রয়েছে। সবকিছু মাথায় রেখে আমরা সব ব্যবস্থা গ্রহণ করেছি। এই দিনগুলোতে ট্রাফিক সিস্টেম কী হবে সেটা আমরা চিন্তায় এনেছি। আমরা ঢাকাবাসীকে অনুরোধ করব, সম্মেলন চালাকালীন পাঁচ দিন প্রয়োজন ছাড়া রাস্তায় প্রাইভেট গাড়ি বের না করার। খুব বেশি প্রয়োজন হলে যেন তারা প্রাইভেট গাড়িতে চলাচল করেন।’

তিনি বলেন, ‘যে দুইদিন এইচএসসি পরীক্ষা চলবে সেই দুই দিন যেন শিক্ষার্থীদের সবাই সহযোগিতা করেন। আমাদের পরীক্ষার্থীরা যেন সময় মতো পরীক্ষা কেন্দ্রে যেতে পারেন।’

এসময় উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, ঢাকা মহানগর পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া, উপ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451