সোহেল রানা সোহাগ,সিরাজগঞ্জ থেকেঃ
সিরাজগঞ্জের তাড়াশের ইসলামপুর গ্রামের বিশিষ্ঠ মুক্তিযোদ্ধা,
সমাজসেবক. প্রবীন শিক্ষক ও উপজেলা বিএনপি নেতা ওয়াজেদ
আলী আজাদ (৭০) শুক্রবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় বগুড়ার
শেরপুর হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না
লিল্লাহে…..রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে সহ অসংখ্য
গুনগ্রাহী রেখে গেছেন। তিনি উপজেলা বিএনপির সিনিয়র সহ
সভাপতি, নওগাঁ ইউনিয়নের বার বার নির্বাচিত সাবেক
চেয়ারম্যান, বিআরডিপি চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা সংসদের
আহবায়ক ও মাটিয়ামালিপাড়া উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত
প্রবীন শিক্ষক ছিলেন। শনিবার সকালে মাটিয়ামালিপাড়া খেলার
মাঠে মরহুমের জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যদায় পারিবারিক কবরস্থানে
দাফন সম্পন্ন করা হয়েছে। তার মৃত্যুতে সিরাজগঞ্জ জেলা
বিএনপির সম্পাদক এ্যাডঃ মোকাদ্দেছ আলী, উপজেলা বিএনপির
সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর, উপজেলা আওয়ামীলীগের
সভাপতি আব্দুল হক, বিএনপির সম্পাদক আফসার আলী, আ’লীগের
সম্পাদক সনজিত কর্মকার, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গাজী
আরশেদুল ইসলাম সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক
সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি
সমবেদনা জানানো হয়।