বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

পত্নীতলায় মোবাইল ফোন ব্যবসায়ী আমিনুল হত্যার রহস্য উদঘাটন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১ এপ্রিল, ২০১৭
  • ১৮৪ বার পড়া হয়েছে

 

ইখতিয়ার উদ্দীন আজাদ, পতœীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় মোবাইল ফোন

ব্যবসায়ী আমিনুল ইসলাম (৩২) হত্যার রহস্য উদঘাটন হয়েছে। এ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার

অভিযোগে ২জন আসামীকে আটক করে আদালতে প্রেরণ করেছেন পুলিশ। এ হত্যাকা-ের সাথে

সংশ্লিষ্ট আছে বলে স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছেন আদালতে ওই দুই জন আসামী। তবে

প্রধান আসামীরা এখনো পলাতক রয়েছেন।

থানা সুত্রে জানা গেছে, পতœীতলা সার্কেল এএসপি সামিউল আলমের নির্দেশক্রমে ও বিশেষ

অভিযানে নজিপুর এলাকা থেকে থানা এসআই রবিউল ইসলাম ও এসআই শহিদুল ইসলামের

নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এ হত্যা সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই আসামীকে আটক করা

হয়। আটককৃতরা হলেন পতœীতলা উপজেলা সদর নজিপুর পৌর এলাকার ঈদগাঁ পাড়ার আতাউর রহমানের

ছেলে ফারুক হোসেন (২৩) ও জেলার ধামইরহাট উপজেলার রসপুর গ্রামের ও বর্তমান পতœীতলা

উপজেলা সদর নজিপুর পৌর এলাকার দক্ষিণ হরিরামপুরের (ভাড়া বাসা) নাসির উদ্দিনের ছেলে

সেলিমুজ্জামান ওরফে শাওন (২৬)।

গত ২৩/০২/২০১৭ ইং রাত সাড়ে ১১টার দিকে জেলার পতœীতলা উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ড থেকে

ভাড়া বাড়ি হরিরামপুর দক্ষিণ পাড়ায় ফেরার পথিমধ্যে মোবাইল ফোন ব্যবসায়ী আমিনুল ইসলাম খুন

হয়েছিলেন। এ ব্যাপারে নিহতের পিতা বাদি হয়ে অজ্ঞাতনামা একটি হত্যা মামলা করেন। যার মামলা

নং-২৯, তারিখ ২৩/০২/২০১৭ইং।

পতœীতলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাজহার ইসলাম জানান, গ্রেফতারকৃত ফারুক

হোসেন ও সেলিমুজ্জামান শাওন নামের দুই আসামী এ হত্যাকা-ের সাথে জড়িত আছেন এবং

টাকার জন্য এ হত্যাকা- ঘটিয়েছেন বলে আদালতে ২৯/০২/২০১৭ তারিখে স্বীকারোক্তি মূলক

জবানবন্দী দিয়েছেন। তবে এ হত্যার প্রধান আসামীরা এখনো পলাতক রয়েছেন ও তাদের গ্রেফতারে

পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি আরো জানান, নেশা খোর ও বিকাশ মাধ্যমে টাকা প্রতারণা

করেন এমন একটি গ্যাং (দল) এ হত্যাকা-ে জড়িত আছেন। যারা আমিনুল এর আগেও দুই বার এ

প্রতারণার ফাঁদে পড়েন ও তৃতীয় পর্যায়ে খুন হন।

ছবি: নওগাঁর পতœীতলায় মোবাইল ফোন ব্যবসায়ী আমিনুল হত্যাকা-ের সাথে জড়িত থাকার

অভিযোগে আটককৃত ফারুক ও শাওন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451