বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সোনারগাঁওয়ে পিতৃমাতৃহীন সাত বছরের একটি মেয়ে শিশু উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭
  • ১৬৯ বার পড়া হয়েছে

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ

সোনারগাঁও উপজেলার কাঁচপুর এলাকা থেকে সাত বছরের এক মেয়ে শিশুকে

উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ

থেকে হাইওয়ে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে সোনারগাঁও থানা পুলিশের

কাছে হস্থান্তর করে।

সোনারগাঁও থানার ওসি শাহ মোঃ মঞ্জুর কাদের জানান, গত মঙ্গলবার রাতে

চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকার মহাসড়কের পাশে একটি মেয়ে

শিশুকে কাঁদতে দেখে পুলিশ। এসময় তাকে জিজ্ঞেসাবাদে মেয়েটি তার নাম

সুমাইয়া আক্তার বলে জানায়। মেয়েটি পিতামাতাহীন। তার গ্রামের বাড়ি

গৌরীপুর। সে তার ফুপু সুমুজা বেগমের সাথে ঢাকার উদ্যেশে বাড়ি

থেকে বের হয়, পথিমধ্যে তার ফুপু তাকে ফেলে পালিয়ে গেছে। মেয়েটির

রুবেল নামের নয় বছরের এক ভাই আছে। এছাড়া সে বাকি কিছুই বলতে

পারিনি। তবে মেয়েটি জানিয়েছে তাকে বাসে উঠিয়ে দিলে সে নিজে

চিনে বাড়ি যেতে পারবে। কিন্তু হাইওয়ে পুলিশ মেয়েটিকে একা বাসে

তুলে দেওয়া নিরাপদ মনে না করে বৃহস্পতিবার সকালে পুলিশ মেয়েটিকে

সোনারগাঁ থানায় সোর্পদ করে। এসময় একজন পুলিশ সদস্যকে দায়িত্ব

দিয়ে কিছু নগদ টাকা দিয়ে মেয়েটির বাড়ি গৌরিপুরে পাঠানো

হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451