মোঃ আশিকুর রহমান (টুটুল), নাটোর জেলা ব্যুরো প্রধান,
শনিবার সকালে নাটোরের লালপুর উপজেলায় জটিল রোগে আক্রান্ত রোগীদের
মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে রোগীদের
চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের
সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার ৪ জন
অসুস্থ্য রোগীর মাঝে ৫০ হাজার টাকার করে মোট (২ লক্ষ টাকার) চেক তুলে
দেন নাটোর -১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল
কালাম আজাদ।এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুনর রশিদ
পাপ্পু,লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু,
সাধারণ সম্পাদক ইসাহাক আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুমা
হাসনাত, সাম্যবাদী দলের নেতা বীরেন সাহাও নেতৃস্থানীয় ব্যক্তি উপস্থিত
ছিলেন ।