বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গোপালগঞ্জে ইউপি চেয়ারম্যান এর বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২২ মার্চ, ২০১৭
  • ১৮৩ বার পড়া হয়েছে

 

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানী

উপজেলার কাশিয়ানী ইউনিয়নের আওয়ামীলীগের দলীয়

প্রার্থী নৌকা মার্কার চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা

মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও

সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া

বাজারে স্থানীয় হাজারো জনতা ইউনিয়ন চেয়ারম্যান

মশিউর রহমান খানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের

দাবীতে বিক্ষোভ মিছিল করে। পরে তারা হাতে হাত ধরে

ভাটিয়াপাড়া বাজার সড়কের দুই পার্শে দাড়িয়ে ঘন্টা

ব্যাপী এ মানববন্ধন কর্মসুচি পালন করেন। উক্ত মানববন্ধনে

সর্বস্তরের জনগন উপস্থিত ছিল চোখে পড়ার মত।

মানবন্ধন শেষে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন

কাশিয়ানী উপজেলার মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক

দলের নেতা-কর্মীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

সমাবেশে বক্তারা তাদের বক্তব্যে বলেন, ইউপি নির্বাচনে

আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মশিউর রহমানের

প্রতিদন্ধি মোহাম্মাদ আলী খোকন নির্বাচনে হেরে

গিয়ে বিভিন্ন উপায়ে বিভিন্ন সময়ে মশিউরের উপর

ক্ষোভ প্রকাশ করতে থাকে। তারই ধারাবাহিকতায় সম্প্রতি

ইউনিয়নে মারামারিকে কেন্দ্র করে মশিউরকে আসামী করে

মামলা দায়ের করা হয়। এ খবরে এলাকাবাসী ক্ষোভে ফেটে

পড়ে।

তারই প্রতিবাদে আজ ইউনিয়নের সর্বস্তরের জনগন এক

হয়ে বাজারের সব দোকান-পাট বন্ধ করে মানববন্ধন

কর্মসুচি পালন করে অবিলম্বে চেয়ারম্যান মশিউর রহমানের

উপড় আনিত অভিযোগ থেকে অব্যাহুতি চান সাধারন

জনগন। এ ছাড়াও সাধারন জনগন কাশিয়ানী থানার

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলীনুরের প্রত্যাহার

চায়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451