শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঈদে আসছে জি সিরিজের নাটক ‘সাত দিন’ ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই- স্বরাষ্ট্রমন্ত্রী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা সরকারের: পরিবেশ মন্ত্রী  গফরগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে  মোবাইল কোর্ট পরিচালনা  ইরান–ইসরায়েল উত্তেজনার মাঝেই ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ঈদ উপলক্ষে দৌলতদিয়া নৌ পথের শৃঙ্খলা ও নিরাপত্তায় মতবিনিময় সভা  বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার এখন আমাদের জাতীয় অঙ্গীকার, জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে।  প্রধানমন্ত্রীর নির্দেশে প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার – ইরান-ইসরাইল যুদ্ধে নিহত প্রবাসীর জানাযায় প্রবাসী কল্যাণমন্ত্রী ভূমিকম্প পরবর্তী উদ্ধার অভিযানে ঢাকা মহানগরে ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরি করা হচ্ছে-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ঠাকুরগাঁওয়ে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ

মিরসরাইয়ে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২০ মার্চ, ২০১৭
  • ২৬১ বার পড়া হয়েছে

 মিরসরাই প্রতিনিধি;

মিরসরাইয়ে অস্ত্রসহ আন্তজেলা ডাকাতদলের ৪ জনকে আটক করেছে

র‌্যাপিড় এ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)। সোমবার (২০ মার্চ) সন্ধ্যা

৭ টার সময় র‌্যাব এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত

জামিল ফাহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ

থানার হিঙ্গুলী এলাকার আজমনগর গ্রামের নাহার ডেইরী ঘাস

প্রকল্পের পূর্ব পার্শ্বে বারইয়ারহাট-করেরহাট সড়কের পশ্চিম

পার্শ্বের পাকা রাস্তার উপর ডাকাতদল ডাকাতি সংঘটনের উদ্দেশ্যে

একটি সিলভার রংয়ের মাইক্রোবাসে অস্ত্রসহ প্রবেশ করছে। এই

সংবাদের ভিত্তিতে সোমবার সকাল সাড়ে ৫ টার সময় র‌্যাবের

একটি দল ওই স্থানে অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি টের

পেয়ে ডাকাতদলের সদস্য আব্দুল কাদের (৩৬), জানে আলম (৩৮),

এনামুল হক (৩৬) জানে আলম চৌধুরী সোহেলকে (২৩) হাতেনাতে

গ্রেফতার করা হয়। এসময় তাদের গাড়ীতে তল্লাশী করে ১ টি

বিদেশী পিস্তল (ইউএসএ), ১ টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি, ১ টি

খালি খোসা, ২ টি বড় ছোরা, ১ টি রাম দা, ১ টি রক্তমাখা স্ট্যাম্প,

নগদ ১১ হাজার ছয়শ সাতাশ টাকা, মটর ড্রাইভিং লাইসেন্স, ১

টি, ১ টি ন্যাশনাল আইডি কার্ড ও ১ টি মাইক্রোবাস উদ্ধার

করা হয়। পরে উদ্ধারকৃত মালামাল ও আটককৃতদেরকে পরবর্তী

আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বিপুল চন্দ্র দেবনাথ

অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতারের সত্যতা স্বীকার করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451