মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

গাইবান্ধায় ৮ম শ্রেণির ছাত্রী অপহরণের দুই মাসেও উদ্ধার হয়নি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২০ মার্চ, ২০১৭
  • ২০৩ বার পড়া হয়েছে

 

শেখ হুমায়ুন হক্কানী গাইবান্ধা থেকে ঃ গাইবান্ধা সদর উপজেলার পুরাতন

বাদিয়াখালি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী মাহামুদা আক্তার অপহরণের

প্রায় দুই মাসেও উদ্ধার হয়নি। উপরন্তু ওই ছাত্রীর অভিভাবক ও মামলার বাদীকে

জীবননাশের হুমকি দিচ্ছে আসামীর লোকজন। এমতাবস্থায় তারা চরম

নিরাপত্তাহীনতায় বসবাস করছেন।

এজাহার সূত্রে জানা গেছে, গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালি

ইউনিয়নের রিফাইতপুর মধ্যপাড়া গ্রামের মজিদুল ইসলামের মেয়ে মাহামুদা

আক্তার(১৩) পুরাতন বাদিয়াখালি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণিতে লেখাপড়া করে।

স্কুলে যাতায়াতের পথে তাকে উত্যক্ত করতো প্রতিবেশী রিফাইতপুর গ্রামের

আব্দুর রহমানের বখাটে ছেলে মমিনুল ইসলাম। একপর্যায়ে বখাটে মমিনুল ও

তার সহযোগীরা গত ২৯ জানুয়ারি সকাল ১১টায় স্কুলের গেট সংলগ্ন

এলাকা থেকে মাহামুদা আক্তারকে অপহরণ করে নিয়ে যায়। পরে ঘটনা জানতে

পেরে মাহামুদার অভিভাবকরা মেয়েকে ফেরৎ চাইলে বখাটে মমিরুলের পিতা

আব্দুর রহমান ও পরিবারের লোকজন অপহৃত মাহামুদাকে ফেরৎ দেয়ার

প্রতিশ্র“তি দিলেও নানাভাবে তালবাহানা করতে থাকে। পরে বাধ্য হয়ে

মাহামুদার পিতা গাইবান্ধা সদর থানায় অভিযোগ করেন। এর প্রেক্ষিতে

মমিনুলের দুই চাচা শহিদুল ও দুলাকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়।

পরে বাদিয়াখালির ৬নং ওয়ার্ডের সদস্য শফি এর মধ্যস্থতায় অপহৃতা

মাহামুদাকে ফেরৎ দেয়ার পুনরায় প্রতিশ্র“তি দিলে পুলিশ তাদের ছেড়ে দেয়।

কিন্তু তারপরও মেয়েকে ফেরৎ না পেয়ে মজিদুল ইসলাম গত ২৬ ফেব্র“য়ারি

মমিনুল ইসলাম, মতিউর রহমান, নুরুল ইসলাম, আব্দুর রহমান ও মমেনা

বেগমসহ অজ্ঞাত নামা কয়েকজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন

আইনে মামলা করেন।

মামলা দায়েরের পর থেকেই একমাত্র মমেনা বেগম ছাড়া অন্যান্য বাড়ি থেকে

পালিয়ে যায়। তাদের নিকটাত্মীয় রিফাইতপুর নারকেল তলা গ্রামের মোজদার,

আশরাফ ও আমিনুল এবং ভাড়াটে সন্ত্রাসীরা মামলার বাদী মজিদুল ইসলাম ও

তার পরিবারের লোকজনকে প্রাণনাশের হুমকি দেয়ায় তারা এখন চরম

নিরাপত্তাহীনতায় রয়েছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451