বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জঙ্গি তৎপরতায় জনমনে প্রশ্ন : রিজভী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৮ মার্চ, ২০১৭
  • ৪৭৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ  

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারত যে সময়ে প্রতিরক্ষা চুক্তির ব্যাপারে চাপ দিচ্ছে, ঠিক সে সময় জঙ্গি তৎপরতা জনমনে প্রশ্নের জন্ম দিয়েছে।

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে অংশ নিয়ে সাংবাদিকদের এ কথা বলেন রিজভী।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘আমরা মনে করি যে, সরকার এটাকে (জঙ্গিবাদ) টিকিয়ে রাখছে এবং এটাকে জিইয়ে রাখার চেষ্টা করছে।’

‘ভারত বাংলাদেশের সঙ্গে, মানে প্রতিরক্ষা চুক্তি করতে আগ্রহী এবং তারা এ বিষয়ে চাপ দিচ্ছে। ঠিক তার প্রাক্কালে আবার হঠাৎ করে, মাঝখানে দুয়েক মাস বেশ সুস্থির থাকার পর আবার এখন এটা বিভিন্ন জায়গায় বেড়ে যাচ্ছে। এটা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।’

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করে বলেন, বিদেশিদের সমর্থন পেতে জঙ্গিবাদকে ব্যবহার করছে সরকার।

সকালে রাজধানীতে এক আলোচনা সভায় খসরু আরো বলেন, জঙ্গিবাদ দেশ ও জনগণের শত্রু, তাই জঙ্গিবাদ ঠেকাতে প্রয়োজন রাজনৈতিক ঐক্য।

সরকারের জঙ্গি দমন কর্মকাণ্ড বিশ্বাসযোগ্যতা হারিয়েছে মন্তব্য করে আমির খসরু অভিযোগ করে বলেন, জঙ্গিবাদকে রাজনৈতিক মূলধন হিসেবে ব্যবহার করছে বলেই সরকার এ ইস্যুতে জাতীয় ঐক্য চায় না।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451