শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গোপালগঞ্জে মাদ্রাসা ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা : সালিশে জরিমানায় নিষ্পত্তি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৩ মার্চ, ২০১৭
  • ৪২৩ বার পড়া হয়েছে

 

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে এক মাদ্রাসা

ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার ঘটনায় সালিশে তিন তরুন

কে জরিমানার মাধ্যমে নিষ্পত্তি করেছে স্থানীয়রা। এ

ঘটনার পর মেয়েটির পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায়

ভুগছে। আতংকে তার মাদ্রাসায় যাওয়া বন্ধ হয়ে গেছে।

বিলম্বে পাওয়া তথ্যে জানা গেছে, গোাপলগঞ্জ জেলার

কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের বানিয়ারী

গ্রামে এ ঘটনা ঘটেছে। মেয়েটি স্থানীয় একটি

মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী।

কোটালীপাড়া থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক বলেন,

আমি ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ

পাঠিয়েছি। আমরা এ ঘটনার তদন্ত শুরু করেছি। আইনি

ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছি।

মেয়েটি সাংবাদিকদের জানান, তিনি একটি এনজিও

থেকে তার মায়ের নামে উত্তোলন করা ঋণের টাকার কিস্তি

দিতে পাশের বাড়ি যান। সেখান থেকে ফেরার পথে

বানিয়ারী গ্রামের পান্নু চৌধুরীর ছেলে লেলিন

চৌধুরী (১৯), কাইয়ুম চৌধুরীর ছেলে সাগর চৌধুরী

(১৮) এবং তাদের আরেক সহযোগী (১৭) তার শ্লীলতাহানি

ঘটায়।

স্থানীয়রা জানান, এ ঘটনায় পার্শ্ববর্তী কান্দি গ্রামের

রুস্তম মাস্টারের বাড়িতে স্থানীয় ইউপি সদস্য হাবিবুল্লাহ

শেখ, এয়াকুব আলী শেখ ও স্থানীয় মাতুব্বর ইউনুচ

ব্যাপারী, রিয়াজ চৌধুরী, গাউচ চৌধুরীর সমন্বয়ে এ

সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই সালিশ বৈঠকে তিন জনের

মোট এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে বানিয়ারী গ্রামের এক যুবক

সাংবাদিকদের বলেন, তিন বখাটে ছাত্রীর শ্লীলতাহানি

ঘটিয়ে ফৌজদারি অপরাধ করেছে। এ অপরাধ সালিশযোগ্য

নয়। এদের আইনের হাতে সোপর্দ করে বিচার করতে হবে।

এ ব্যাপারে মাতুব্বর রিয়াজ চৌধুরী সালিশ বৈঠকের

কথা স্বীকার করে বলেন, আমি কিছু সময় সালিশ বৈঠকে

থেকে পরে বাড়ি চলে আসি। শুনেছি অভিযুক্ত ৩ জনকে এক

লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ওই ছাত্রীর মা বলেন, দুই মেয়েকে নিয়ে আমরা এখন চরম

আতংকে রয়েছি। নিরাপত্তাহীনতার কারণে আমরা সিদ্ধান্ত

নিয়েছি আমার বড় মেয়েকে আর মাদ্রাসায় পাঠাব না।

আমি দোষিদের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই। বখাটেরা আমার

মেয়ের সঙ্গে যে ঘটনা ঘটিয়েছে তারা যেন অন্য কোনো

মেয়ের সাথে এ ধরনের ঘটনা ঘটাতে না পারে। সে ব্যবস্থা

নেওয়া উচিত প্রশাসনের।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451