বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

শততম টেস্টে থাকছেন না মাহমুদউল্লাহ!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৩ মার্চ, ২০১৭
  • ৫০৬ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ

প্রথম টেস্টের পরই কোচ হাথুরুসিংহে ঘোষণা দিয়েছিলেন, দ্বিতীয় টেস্টের দলে পরিবর্তন আসবে। তবে পরিবর্তনটা যে কন্ডিশন ও পরিস্থিতির কারণে হবে, সেটাও বলেছিলেন কোচ। এর পর থেকেই আলোচনা শুরু হয়েছিল, কে বাদ পড়ছেন শততম টেস্টের দল থেকে? সন্দেহের তীরটা ছিল মুমিনুল হক ও মাহমুদউল্লাহ রিয়াদের ওপর। কারণ, টেস্টে সম্প্রতি খুবই বাজে খেলছেন এ দুই ব্যাটসম্যান। এদিকে বিসিএলে দারুণ খেলে দলে জায়গা করে নিয়েছেন ইমরুল কায়েস। গল টেস্টে ব্যাটিং ব্যর্থতার কারণে শততম টেস্টে ইমরুলের খেলাটা মোটামুটি নিশ্চিত ছিল। তিন ম্যাচে চার ইনিংস ব্যাট করে সেঞ্চুরি, হাফ সেঞ্চুরিসহ করেছেন ২৩১ রান।

সৌম্য সরকারও বাদ পড়তে পারতেন, তবে গল টেস্টের দুই ইনিংসেই ভালো খেলে এ যাত্রায় নিজেকে বাঁচিয়ে নিয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। তাই নিশ্চিত ছিল মুমিনুল ও মাহমুদউল্লাহর মধ্যে কোনো একজনকে বাদ পড়তে হবে। শেষমেশ কোপটা পড়ল মাহমুদউল্লাহ রিয়াদের ওপরই।

আজ সোমবার কলম্বোর পি সারা স্টেডিয়ামে বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানালেন, দেশে ফেরত পাঠানো হচ্ছে মাহমুদউল্লাহকে। তাঁর পরিবর্তে ইমরুল কায়েস খেলবেন শততম টেস্টে। দলে আরো দু-একটি পরিবর্তন আসতে পারে।

এর আগে সর্বশেষ ২০১৫ সালে ভারতের বিপক্ষে ফতুল্লা টেস্টে বাদ পড়েন মাহমুদউল্লাহ। এরপর টানা আটটি টেস্ট খেলে বাদ পড়লেন এই মিডলঅর্ডার ব্যাটসম্যান।

ভারতের বিপক্ষে হায়দরাবাদ টেস্টে ৬৪ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে গল টেস্টের দুই ইনিংসে চরমভাবে ব্যর্থ হন এই ব্যাটসম্যান। প্রথম ইনিংসে ৮ রান করার পর দ্বিতীয় ইনিংসে রানের খাতাও খুলতে পারেননি তিনি। টেস্ট সিরিজের পর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও দলে ফেরার সম্ভাবনা নেই এই ব্যাটসম্যানের ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451