বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

ঐশীর আপিল শুনানি শুরু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৩ মার্চ, ২০১৭
  • ৪৮৬ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম ঃ

পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রীকে হত্যা মামলায় মেয়ে ঐশী রহমানকে নিম্ন আদালতের দেয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে হাইকোর্টে আপিল শুনানি শুরুর আদেশ দিয়েছেন আদালত। রোববার বিকেলে বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক জহির আদালতে রাষ্ট্রপক্ষের পেপার উপস্থাপন করেন।

এর আগে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে ঐশীর করা আপিল ও ডেথ রেফারেন্স শুনানির জন্য ৭শ’ ২০ পৃষ্ঠার পেপার বুক প্রস্তুত করা হয়।গেলো বছরের ১৫ নভেম্বর ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহমেদ পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও স্ত্রী স্বপ্না রহমানকে হত্যার দায়ে তাদের মেয়ে ঐশী রহমানকে দু’বার মৃত্যুদণ্ডের আদেশ দেন। রায়ে প্রতি মৃত্যুদণ্ডের সঙ্গে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ২ বছর কারাদণ্ড দেয়া হয়। ২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর চামেলীবাগের নিজ বাসা থেকে মাহফুজুর রহমান ও তার স্ত্রীর লাশ উদ্ধার করে পুলিশ। ১৭ আগস্ট মাহফুজুর রহমানের ভাই মশিউর রহমান পল্টন থানায় হত্যা মামলা করেন। ওই দিনই পুলিশ দম্পতির মেয়ে ঐশী পল্টন থানায় আত্মসমর্পণ করে বাবা-মাকে হত্যার কথা স্বীকার করেন। এরপরে ২৪ আগস্ট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451