মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দৈনিক মোবাইলে লেনদেন ৬৯০ কোটি টাকা : অর্থমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১১ মার্চ, ২০১৭
  • ৫৩০ বার পড়া হয়েছে

অনলাইন রিপোর্টঃ

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ২০১৬ সালের অক্টোবরের মাসিক প্রতিবেদন অনুযায়ী মোবাইল ব্যাংকিংয়ে দৈনিক ৬৯০ কোটি টাকার লেনদেন হচ্ছে।

আজ শনিবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন অর্থমন্ত্রী।

আবুল মাল আবদুল মুহিত বলেন, বাংলাদেশ ব্যাংক এ সেবার বর্তমান সার্ভিস চার্জ কমানোর জন্য এরই মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকগুলো এবং মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের সঙ্গে একাধিকবার সভা করেছে এবং ওই প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

দেশের প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত বিপুল জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় আনার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ২০১০ সাল থেকে ব্যাংক-লেড মডেল অনুসরণ করে ব্যাংকগুলোকে মোবাইল ব্যাংকিং সেবা প্রদানের অনুমোদন প্রদানের উদ্যোগ নেয়।

অর্থমন্ত্রী বলেন, এরই ধারাবাহিকতায় মোবাইল ব্যাংকিং ব্যবস্থায় ব্যাংকগুলোকে শাখার পরিবর্তে এজেন্ট নিয়োগ করে আর্থিক সেবা দেওয়ার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে। গ্রাহক পর্যায়ে ব্যয়ের বিষয়টির সঙ্গে এজেন্টের সহজলভ্যতা এবং স্বল্প সময়ের বিষয়টি বিবেচনা করলে তা গ্রাহকের জন্য সুবিধাজনক প্রতীয়মান হয়।

অর্থমন্ত্রী আরো বলেন, প্রচলিত ব্যাংকিং সেবা গ্রহণের জন্য পার্শ্ববর্তী শাখায় যাওয়া-আসার খরচ এবং সময় ব্যয়ের বিপরীতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তুলনামূলক কম খরচে গ্রাহকের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

মুহিত বলেন, প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক মোবাইল ব্যাংকিংয়ের জন্য নতুন নীতিমালা প্রণয়নের কাজ করছে যা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতে এ সেবা আরো কম খরচে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451