মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত !

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১১ মার্চ, ২০১৭
  • ৪৯১ বার পড়া হয়েছে

 

 

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয়

দিবস কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কাবাডি

ফেডারেশনের ব্যবস্থাপনায় জেলা পুলিশ স্থানীয় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান

স্টেডিয়ামে এই প্রতিযোগিতা আয়োজন করে। শনিবার সকালে

প্রতিযোগিতার উদ্বোধন করেন ঝিনাইদহ পুলিশ সুপার মিজানুর রহমান।

দিনব্যাপী এই প্রতিযোগিতায় অংশ নেয় ৬ টি থানার ৬ টি দল। লীগ কাম

নক আউট পদ্ধতিতে ৯ টি খেলা অনুষ্ঠিত হয়। খেলায় কোটচাঁদপুর থানা

দলকে ৫৫-৩৪ পয়েন্টে হারিয়ে হরিণাকুন্ডু থানা দল চ্যাম্পিয়ন হয়।

বিকেলে খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন উপস্থিত অতিথিরা।

শ্রেষ্ঠ খেলোয়াড়ের গৌরব অর্জন করেন হরিণাকুন্ডু দলের খেলোয়াড়

আসাদুজ্জামান। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ

সুপার (সদর সার্কেল) ডা: কানিজ হোসেন জাহান, সিনিয়র সহকারী

পুলিশ সুপার এস এম সাহাবউদ্দিন আহমেদ, সহকারী পুলিশ সুপার (ইন-

সার্ভিন ট্রেনিং) ফারজিনা নাসরিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ

সম্পাদক জীবন কুমার বিশ্বাসসহ ৬ থানার অফিসার ইনচার্জ প্রমুখ। খেলা

পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার রেফারি মামুনর রশিদ ও সুরাইয়া বেগম।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451