বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                             

সেনবাগে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ২০

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১১ মার্চ, ২০১৭
  • ৪৪৪ বার পড়া হয়েছে

 

এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : নোয়াখালীর সেনবাগের উপজেলার

ফেনী-নোয়াখালী মহাসড়কে একটি পিকনিক বাসের সাথে ট্রাকের মুখোমুখি

সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। শুক্রবার (১০ মার্চ) উপজেলার তুলাতলি নামক স্থানে

এ দূঘটনা ঘটে। এসময় সংঘর্ষে পিকনিক বাসের ২০ জন যাত্রী আহত হয়। এদের মধ্যে

গুরুতর আহত ১০ জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি

আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। হাসপাতালে ভর্তিকৃত

আহতরা হলেন, বিপ্লব (৩৫), ডলি (৩০), পমি আক্তার (১২), কাউচারা বেগম (২৫), ইফতি

(৬), সুইটি বেগম (২৯), ফাইমা বেগম (১৪), এমরান (৪০), ফিরোজ (৩৫) ও নুর জাহান

বেগম (৪৫)। আহতদের বরাত দিয়ে নোয়াখালী জেনারেল হাসপতালের আবাসিক

মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার ফরিদ উদ্দিন জানান, জেলা শহর মাইজদী থেকে

চট্টগ্রামের উদ্দেশ্যে পিকনিকে যাওয়ার পথে সেনবাগের তুলাতলি নামক স্থানে

পৌঁছলে পিকনিকের হিমাচল সার্ভিসের একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত

দিক আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলে ২০

জন আহত হন। আহতদের মধ্যে গুরুতর ১০ জন নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি

হয়েছে। বাকি আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। সেনবাগ

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের

উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451