শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

সোনারগাঁওয়ে ভুমিদস্যূদের বিরুদ্ধে গ্রামবাসীদের মানববন্ধন ও বিক্ষোভ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১০ মার্চ, ২০১৭
  • ১৮০ বার পড়া হয়েছে

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার

ষোলপাড়া গ্রামের মসজিদ কমিটির সদস্যদের মিথ্যা মামলা দায়ের করার

প্রতিবাদে ভুমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন

গ্রামবাসীরা। শুক্রবার দুপুরে সোনারগাঁও পৌর ভবনের সামনে তিন গ্রামের

শতশত নারী পুরুষ একত্রিত হয়ে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেন।

জানা যায়, সোনারগাঁও পৌরসভার ৫ নং ওয়ার্ডের উত্তর ষোলপাড়া গ্রামের শাহী

মসজিদের পাশ দিয়ে বয়ে যাওয়া সরকারী খালের উপর ওই গ্রামের জহিরুল ইসলাম

বাবুল মসজিদের একাংশ ভেঙ্গে সেতু নির্মান করছেন। স্থানীয় মুসলিরা

মসজিদের অযুখানা ভেঙ্গে সেতু নির্মান কাজ বন্ধ করার জন্য জহিরুল ইসলামকে

বাধা দেওয়ায় গত ২৭ ফেব্রুয়ারী ভুমিদস্যূ জহিরুল ইসলাম মসজিদ কমিটির

সদস্য সহ গ্রামবাসীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন। শুক্রবার জুমার

নামাযের পর ষোলপাড়া, লাহাপাড়া ও ভট্টপুর গ্রামের কয়েক শত নারী পুরুষ একত্রিত

হয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেন।

মানববন্ধনে অংশ নেওয়া সোনারগাঁও পৌরসভার কাউন্সিলর দুলাল মিয়া ও সংরক্ষিত

কাউন্সিলর জায়েদা আক্তার মনি জানান, ভুমিদস্যূ জহিরুল ইসলাম বাবুল মসজিদ

কমিটির সদস্য ও গ্রামবাসীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন।

গ্রামবাসীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান

তারা।

উত্তর ষোলপাড়া শাহী মসজিদের সভাপতি মঞ্জুর হোসেন ও সাধারন সম্পাদক

ইউসুফ মজুমদার জানান, জহিরুল ইসলাম বাবুল মসজিদের অযুখানার একাংশ

ভেঙ্গে ব্যক্তি মালিকানায় সেতু নির্মান করছেন। মসজিদের মুসলিরা তাকে

নিষেধ করার পরও সে তার লালিত সন্ত্রাসী পৌরসভা ছাত্রলীগের সহ সভাপতি নবনুর

হাসান সাবিদ তার বাহিনী দিয়ে সেতু নির্মানের কাজ চালিয়ে যাচ্ছে।

গ্রামবাসীরা বাধা দেওয়ায় সে গ্রামবাসী ও মসজিদ কমিটির সদস্যদের

বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন। গ্রামবাসীদের বিরুদ্ধে দায়ের করা মামলা

প্রত্যাহার করা না হলে বৃহত্তর আন্দোলন করা হবে বলে জানান তারা।

এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত জহিরুল ইসলাম বাবুল হোসেন বলেন, আমার

নির্মানাধীন কাজে বাধা দিয়ে কিছু লোক চাদাঁ দাবি করায় তাদের বিরুদ্ধে

মামলা দায়ের করেছি। আমি কোনো মসজিদ কমিটির সদস্য ও নিরপরাধ কাউকে

আসামী করে মামলা দায়ের করিনি।

সোনারগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম ওবায়েদুল হক বলেন, মামলায়

নিরপরাধ কোনো ব্যক্তির নাম উলেখ থাকলে সঠিক তদন্ত করে তাদের নাম বাদ

দিয়ে প্রতিবেদন দাখিল করা হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451