সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গুরুদাসপুরে জনতা ব্যাংক স্থানান্তর না করার দাবীতে মানববন্ধন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৬ মার্চ, ২০১৭
  • ১৪৬ বার পড়া হয়েছে

 

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.

নাটোরের গুরুদাসপুর বাজার থেকে জনতা ব্যাংক গুরুদাসপুর শাখা স্থানান্তর না

করার দাবীতে মানববন্ধন করেছে এলাকার রাজনীতিক, শিক্ষাবিদ, সমাজ সেবক

ও স্কুল কলেজের ছাত্র-ছাত্রীসহ সুশীল সমাজ।

রোবিবার সকাল ১০টার দিকে গুরুদাসপুর বাজারমোড় জনতাব্যাংক শাখা

কার্যালয়ের সামনে থেকে থানা রোডের পৌরসভা মোড় পর্যন্ত দীর্ঘ লাইনে

ওই মানববন্ধন কর্মসুচি পালিত হয়। কর্মসুচি থেকে প্রশান্ত সরকারের

সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জনতা ব্যাংক গুরুদাসপুর শাখার স্থানীয় গুরুত্ব

বিবেচনা সাপেক্ষে ব্যাংকটি অন্যত্র স্থানান্তর প্রক্রিয়া স্থগিত রাখার জন্য

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন ইউপি

চেয়ারম্যান মোজাম্মেল হক, বিএনপি নেতা মোহাম্মদ আলী, জাপা নেতা

মজিবুর রহমান মজনু, আইনজীবি আতিকুল হক, অবসরপ্রাপ্ত বিডিআর

আব্দুল আলীম, কল্লোল সম্পাদক মিল্টন উদ্দিন, সুশীল প্রতিনিধি দুলাল সরকার,

সাবেক কাউন্সিলর লালন বিশ্বাস, যুবলীগনেতা কামরুজ্জামান মিলন, বেলাল

ফকির ও আব্দুস সালাম রণি প্রমূখ। উল্লেখ্য ব্যাংকটি ব্যবসায়িইক কারনে

গুরুদাসপুর থেকে বাণিজ্যিক এলাকা চাঁচকৈড়ে স্থানান্তরের প্রস্তুতি নিলে

ওই প্রক্রিয়াটি স্থগিত করার লক্ষ্যেই দীর্ঘ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451