মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৭ বছরে বাংলানিউজ – বাংলার প্রতিদিন এর পক্ষ থেকে শুভেচ্ছা ।

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১ জুলাই, ২০১৬
  • ৪১৪ বার পড়া হয়েছে

শূভ জন্মদিন
৭ বছরে বাংলানিউজ

সাত বছরে পড়লো বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২০১০ এর ১ জুলাই থেকে অব্যাহত গতিময় এক যাত্রা চলছে। এই যাত্রায় আমরা দেশের প্রত্যন্ত অঞ্চল গ্রামগঞ্জ থেকে-শহর-বন্দর হয়ে নগর-মহানগর আর দেশের গণ্ডি ছাড়িয়ে প্রতিবেশী-দূরদেশ, পৃথিবীর এপীঠ থেকে ওপীঠ সর্বত্র ছড়িয়ে গেছি। দেশ-বিদেশে এখন কোটি কোটি পাঠকের প্রিয় এক অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজ।

বিশ্লেষকরা বলেন, ফাস্টেস্ট গ্রোয়িং অনলাইন নিউজপোর্টাল। তাদের মত, এত দ্রুত সময়ের মধ্যে দেশের আর কোনও মিডিয়া জনপ্রিয়তায় এমন তুঙ্গে ওঠেনি। দেশে যেমন আজ কোটি কোটি ইন্টারনেট ব্যবহারকারী, বাংলানিউজেরও তেমনি কোটি কোটি পাঠক। দেশের প্রত্যন্ত অঞ্চল যেখানে সংবাদপত্র পৌঁছায় না, কিন্তু মোবাইলফোনের নেটওয়ার্কের সুবাদে ইন্টারনেট পৌঁছেছে সেখানে বাংলানিউজই ভরসা। দেশের বাইরে বিশ্বের অন্তত ১৭৬টি দেশে, যেখানেই রয়েছে বাংলাভাষাভাষি কোনো মানুষ সেখানেই ব্রাউজড হচ্ছে বাংলানিউজের সাইট।

আমরা সুনাম কুঁড়িয়েছি। তারই সুবাদে আমরা সুদৃঢ়ও হয়েছি। নিজেদের ভিত শক্ত হয়েছে, দক্ষতা বেড়েছে। এখন অনেক অনেক কাজ আমরা করছি, অনেক খবরই আমরা প্রকাশ করছি, যা আরও অনেকের চেয়ে আমাদের যোগ্য করে তুলেছে, দিচ্ছে আলাদা পরিচিতি।

এই সময়ের মধ্যে বেড়েছে-বাড়ছে আমাদের আর্থিক সঙ্গতিও। আমরা দৃঢ় হচ্ছি অর্থনৈতিক ভিতের ওপরও। যা একটি সংবাদমাধ্যমের জন্য সবচেয়ে বেশি জরুরি। আমাদের কৃতজ্ঞতা সেইসব শিল্প-ব্যবসা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রতি, যারা আমাদের পাশে থেকে একটি নতুন ধারার সাংবাদিকতা চর্চায় সহযোগিতার হাত বাড়িয়েছে। ধন্যবাদ সেই কোটি কোটি পাঠককূলের প্রতি, যারা যে কোনও খবর জানতে আমাদের ওপর আস্থা রেখেছেন।

এই দুইয়ের সমন্বয়ে বাংলানিউজ প্রতিনিয়ত নতুন উচ্চতায় পৌঁছাতে অঙ্গীকারাবদ্ধ। প্রিয় পাঠক, যে কোনো খবর জানতে আমাদের ওপর আস্থা রাখুন। নিরপেক্ষ, বন্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চার জন্য আমরা স্রোতের বিপরীতে দাঁড়াতেও কুণ্ঠাবোধ করিনি, করবো না। আপনারা আমাদের পাশে থাকুন। আমরাও আপনাদের পাশে থাকবো সংবাদ বিনোদন সারাক্ষণ এই প্রতিপাদ্যে। সপ্তম বছরে শুরুতে এটাই আমাদের অঙ্গীকার


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451