বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তিনধাপে পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ মার্চ, ২০১৭
  • ২৪৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ প্রশ্ন তৈরিকারী, বিজিপ্রেস ও জেলা পর্যায়ের কালেক্টর অফিস-এ তিনধাপে যেকোনো পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়। জানালেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দক্ষিণ বিভাগের ‍যুগ্ম কমিশনার আব্দুল বাতেন।বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। আব্দুল বাতেন বলেন, চক্রটি বিভিন্ন কৌশলে পরীক্ষার আগে প্র্রশ্নপত্র ফাঁস করে। এ চক্রের সঙ্গে জড়িত রয়েছেন প্রশ্নপ্রণেতা, ছাপাখানার লোক ও প্রশ্ন গ্রহণকারীরা। এমনকি কোচিং সেন্টারগুলো এর সঙ্গে জড়িত।তিনি আরো বলেন, প্রশ্ন ফাঁসকারী চক্রের সঙ্গে কিছু কোচিং সেন্টার জড়িত থাকার তথ্য আমাদের কাছে আছে। তারা ব্যবসা প্রসারে প্রশ্ন ফাঁসের মতো অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে।  গ্রেপ্তার হওয়া চক্রের সদস্য রফিকও কোচিং ব্যবসার সঙ্গে জড়িত।পুলিশ কর্মকর্তা বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া চক্রের সদস্যরা জানিয়েছে তারা বিভিন্ন সামাজিক মাধ্যমে ভূয়া আইডি খুলে পরীক্ষার প্রশ্নপত্র ছড়িয়ে দেয়।এবারের এসএসসি পরীক্ষায় একাধিক বিষয়ে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। পরীক্ষার আগের দিন সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপ হোয়াটস অ্যাপের মাধ্যমে এসব প্রশ্ন ছড়িয়ে দেয়া হয়।  এরপরই তা তদন্তে নামে শিক্ষামন্ত্রণালয় ও গোয়েন্দা পুলিশ।গোপন সংবাদের ভিত্তিতে  মঙ্গলবার ও বুধবার ঢাকা, চাঁপাই নবাবগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর ও কুষ্টিয়া থেকে প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হবে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রমন হোসেন মাহির, রাজিব আলী, আরিফুল ইসলাম আরিফ, তারিকুজ্জামান হিমেল, আবির, লিটন মিয়া, জহিরুল ইসলাম শুভ ও রফিকুল ইসলাম। এদের মধ্যে রফিকুল রাজধানীর কমলাপুর শেরে-ই বাংলা রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451