রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গোপালগঞ্জে গায়ে আগুন ধরিয়ে গৃহবধূর আত্মহত্যা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২০৩ বার পড়া হয়েছে

 

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে সাথী (১৮) নামে

এক গৃহবধূ গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে

আত্মহত্যা করেছেন। সোমবার গভীর রাতে গোপালগঞ্জ

জেনারেল হাসপাতালে মারা যান তিনি। এর আগে রাত

আনুমানিক ৯টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার

সাতপাড়‍া নবপল্লী গ্রামে নিজের গায়ে আগুন ধরিয়ে দেন

ওই গৃহবধূ। সাথী একই উপজেলার বৌলতলী গ্রামের

শ্যামলের মেয়ে।

স্থানীয় ও স্বজনরা জানিয়েছেন, ৬ মাস আগে একই

গ্রামের গোবিন্দ চাঁদের সঙ্গে সাথীর বিয়ে হয়। বিয়ের

পর থেকেই তাদের স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে

কলহ চলে আসছিল। এরই জের ধরে সাথী নিজের গায়ে

কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় তার স্বামী বা

অন্য কেউ বাড়িতে ছিল না। পরে পার্শ্ববর্তী বাড়ির

লোকজন ঘটনাটি টের পেয়ে তাকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার

করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে

চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে মারা যায় সাথী। খবর

পেয়ে তার শ্বশুরবাড়ির লোকজন হাসপাতালে যায়।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:

সেলিম রেজা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451