রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গোপালগঞ্জে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা 

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২১১ বার পড়া হয়েছে

 

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ সদর উপজেলার

গোপীনাথপুর কাজীপাড়ায় ফরিদ সিকদার (৪০) নামে এক

ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে তার আপন ভাই ও তার

স্বজনেরা।

রোববার রাত সোয়া ৯ টার দিকে ওই এলাকার সৌদি

প্রবাসী হাফিজ উদ্দিন খানের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতের বাড়ি গোপালগঞ্জের পার্শ্ববর্তী নড়াইল জেলার

কালিয়া উপজেলার পানিপাড়া গ্রামে। এ ঘটনায় পুলিশ ৪

হত্যাকারীকে আটক করেছে। তারা হলেন নিহতের ছোট ভাই

মিরাজ সিকদার (৩৫), হত্যাকারী মিরাজের দুই ছেলে ও

ভাগ্নে আলামিন।

আত্মীয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কয়েক দিন

আগে ফরিদ সিকদার তার ছোট ভাই মিরাজ সিকদারের ঘর

আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এরপর থেকে ফরিদ প্রাণ ভয়ে ওই

আতœীয় বাড়ি অবস্থান করছিলেন। পারিবারিক কলহের জের

ধরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলেও তারা জানান।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো: সেলিম রেজা

জানিয়েছেন, হত্যাকারীরা রাত সোয়া ৯ টার দিকে হঠাৎ

করে ওই গ্রামের খান মঞ্জিলে ঢুকে হামলা চালিয়ে ফরিদ

সিকদারকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে এবং তার

ডান হাত কেটে ফেলে।

এলাকাবাসী বিষয়টি টের পেয়ে ওই বাড়ি ঘেরাও করলে

হত্যাকারীরা দরজা আটকে ঘরের ভিতরে অবস্থান নেয়। এই

ঘটনা গ্রামে ছড়িয়ে পড়লে হাজার হাজার গ্রামবাসী

তাদের ঘেরাও করে পুলিশে খবর দেয়। রাত ১১টার দিকে পুলিশ

ঘটনাস্থলে অভিযান চালিয়ে হত্যাকারীদেরকে আটক করে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451