গোপালগঞ্জ প্রতিনিধি :
সাংবাদিক সাগর-রুনি, সাংবাদিক শিমুল হত্যার বিচার, দেশব্যাপি সাংবাদিকদের
উপর হামলা-মামলার প্রতিবাদ ও প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক
উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে দায়েরকৃত
হয়রানি মূলক মামলা প্রত্যাহারের দাবিতে গোপালগঞ্জের
কোটালীপাড়া উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালন
করেছে সাংবাদিকরা।
গতকাল সকালে উপজেলা চত্ত্বরে কোটালীপাড়ায় কর্মরত সকল
সাংবাদিকদের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত
হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সাংবাদিক
মিজানুর রহমান বুলু, এইচ এম কামাল হোসেন ,এইচ এম
মেহেদী হাসানাত, গৌরাঙ্গ লাল দাস, কাজী পলাশ,
মিজানুর রহমান খান প্রমুখ।
বক্তারা অবিলম্বে সাংবাদিক সাগর-রুনি,শিমুল হত্যার
বিচার, দেশব্যাপি সাংবাদিকদের উপর হামলা-মামলার
প্রতিবাদ ও প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল
সোবহান চৌধুরীর বিরুদ্ধে দায়েরকৃত হয়রানি মূলক
মামলা প্রত্যাহারের দাবি জানান।