বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                             

দিনাজপুরের হিলি সীমান্তে প্রথমবারের মতো বিজিবির নারী সদস্য মোতায়েন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১৮০ বার পড়া হয়েছে

নারী-শিশু পাচার, মাদক চোরাচালান প্রতিরোধ ও সীমান্তে নজরদারি বৃদ্ধি করতে প্রথমবারের মতো দিনাজপুরের হিলি সীমান্তে পুরুষ সদস্যের পাশাপাশি নারী সদস্যও মোতায়েন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গত (বুধবার) ২২শে ফেব্রুয়ারি সকালে ১৩ জনের একটি নারী দলকে এই প্রথমবারের মতো হিলি সীমান্তের চেকপোস্টে গেটে মোতায়েন করা হয়।

দেখা যায়, হিলি ইমিগ্রেশন চেকপোস্টে পাসপোর্টধারী যাত্রীদের নাম, ঠিকানা রেজিস্ট্রারে লিপিবদ্ধসহ যাতায়াতরত নারী ও তাদের ব্যাগেজ তল্লাশি করতে।

বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার মাহবুব আলম জানান, গত ২১শে ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে ১৩ জনের একটি নারী বিজিবি দল হিলিতে আসেন। গত ২২ তারিখ বুধবার থেকে তারা সীমান্তে দায়িত্ব পালন করছেন। সীমান্তে নজরদারি বৃদ্ধিতে বিজিবিতে পুরষ সদস্যের পাশাপাশি নারী সদস্যের অবশ্যই প্রয়োজন রয়েছে।

তিনি আরও বলেন, ‘সীমান্ত এলাকা দিয়ে অনেক নারী চোরাকারবারীরা যাতায়াত করে থাকে। এসব নারীকে বিজিবির পুরুষ সদস্যরা তল্লাশি করতে পারে না। আবার হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে অনেক পাসপোর্টধারী যাত্রীও বৈধপথে অবৈধ পণ্য নিয়ে দেশে প্রবেশ করে থাকেন। সন্দেহ হওয়া সত্ত্বেও তাদের পুরুষ বিজিবি দিয়ে তল্লাশি করা সম্ভব হয় না। এসব কারণে সীমান্তে পুরুষ সদস্যের পাশাপাশি নারী বিজিবি সদস্যের একান্ত প্রয়োজন ছিল।

তবে এসব নারী সদস্যরা রাতে কোনও ডিউটি করবেন না উল্লেখ করে ক্যাম্প কমান্ডার আরও জানান, নারী সদস্যরা শুধুমাত্র দিনের বেলায় দু শিফট করে হিলি সীমান্তের চেকপোস্ট গেটসহ সীমান্তের বিভিন্ন পোস্টে কর্তব্য পালনের করবে।

 মোঃ আরিফ জাওয়াদ, দিনাজপুর:

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451