শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘জঙ্গিবাদ থেকে তরুণদের বাঁচাতে খেলাধুলার বিকল্প নেই’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২৫০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

নতুন প্রজন্মকে মেধা ও মননে এগিয়ে নিতে খেলাধুলাকে গুরুত্ব দিচ্ছে সরকার। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার সকালে পল্টনে চতুর্থ রোলবল বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।শেখ হাসিনা বলেন, যে কোনো খেলা মানুষকে সবধরনের অন্যায় অপরাধ থেকে বিরত রাখে। যুব সমাজকে সন্ত্রাস ও মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও সংস্কৃতি চর্চার কোনো বিকল্প নেই। আর সেজন্য বর্তমান সরকার এর প্রতি অধিক গুরুত্ব দিচ্ছে।তিনি আরো বলেন, জঙ্গিবাদের থাবা থেকে খেলাধুলার মাধ্যমে বর্তমান যুবসমাজকে বাঁচিয়ে রাখতে হবে। বিদেশি খেলার পাশাপাশি দেশীয় খেলার প্রতিযোগিতায় আয়োজক ও পৃষ্ঠপোষকদের আরো ভূমিকা রাখতে হবে।প্রধানমন্ত্রী বলেন, দেশের খেলাধুলাকে এগিয়ে নিতে পদ্মাসেতুর মূল পয়েন্টে ক্রীড়া কমপ্লেক্স তৈরির চিন্তা করছে সরকার। এজন্য একটি পরিকল্পনাও হাতে নিয়েছে। দেশের ক্রীড়া ক্ষেত্রকে এগিয়ে নিতে এবং এর উন্নয়নে সরকার সব ধরনের সহযোগিতা করবে।শেখ হাসিনা আরো বলেন, খেলাধুলা শুধু বিনোদনই দেয় না। মানুষের সঙ্গে মানুষ ও রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের বন্ধুত্ব সুদৃঢ় করে। আন্তমহাদেশীয় সম্পর্ক উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।চতুর্থ রোলবল বিশ্বকাপে ৩৯টি দেশের ৬শ’ ২৫ জন ক্রীড়াবীদসহ সবাইকে ধন্যবাদ জানান তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451