বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

নির্বাচনের মাঠে বিএনপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৫০৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

 

 

 

নির্বাচনের মাঠে বিএনপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে। সেখানে জনগণ যে রায় দেবে, তা আমরা মেনে নেবো। কিন্তু নির্বাচনকালীন সরকারের ফর্মুলা দিয়ে অহেতুক ধূম্রজাল সৃষ্টির কোনো দরকার নেই। জানালেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।রোববার সন্ধ্যায় রাজধানীর গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে গণ আজাদী লীগের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

নাসিম বলেন, হঠাৎ দেখছি সবাই ফর্মুলা দেয়া শুরু করেছেন। কেউ বলেন সহায়ক সরকার করতে হবে। একেকজন একেক কথা বলেন। এগুলো সংবিধানের কোথাও লেখা নেই। সংবিধানে যা আছে, তাই হবে। সংবিধান উপেক্ষা করার শক্তি কারো নেই। এমনকি শেখ হাসিনারও নেই। নির্বাচনে জনগণ যাদের পক্ষে রায় দেবে, তারাই ক্ষমতায় যাবে। ফর্মুলা দিয়ে লাভ হবেনা।নাসিম বলেন, যে যত কথাই বলুক, বিএনপিসহ সবাই আসছে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে। কারণ, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করছে বর্তমান নির্বাচন কমিশন। প্রশাসনও সম্পূর্ণ নিরপেক্ষ।গণ আজাদী লীগের সভাপতি এসকে সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন গণ আজাদী লীগের উপদেষ্টা সৈয়দ শামসুল আলম তর্কবাগীশ, কমিউনিস্ট কেন্দ্রের অসিত বরণ রায়সহ আরো অনেকে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451