বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে দেয় অপর্যাপ্ত ঘুম!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৩১৯ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম ঃ

 

 

অপর্যাপ্ত ঘুম শরীরের দীর্ঘস্থায়ী ক্ষতি করে এবং ডায়াবেটিসের মতো রোগের ঝুঁকি বাড়ায় বলে জানিয়েছেন গবেষকরা।তারা বলছেন, ঘুম কম হলে দেহে ইনসুলিনের কার্যকারিতা নষ্ট হয়। রক্তে সুগার নিয়ন্ত্রণের ক্ষমতাও দুর্বল হয়ে যায়।

ফলে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে।প্রধান গবেষক এবং যুক্তরাষ্ট্রের কলোরাডো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কেনেথ রাইট বলেন, “আমরা দেখেছি, যখন মানুষ খুব কম ঘুমায় তখন দেখা যায়; যখন তারা জেগে আছে তখন তাদের দেহঘড়ি বলছে, এখন তাদের ঘুমিয়ে থাকা উচিত।”

“এর ফলে যখন তারা সকালে কিছু খায় তখন তাদের শরীর রক্তে সুগারের মাত্রা ঠিকমত নিয়ন্ত্রণ করতে পারে না।” অল্প সংখ্যক সুস্বাস্থ্যের অধিকারী নারী ও পুরুষ এ গবেষণায় অংশ নিয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি।

ঘণ্টা ঘুমাতে বলেন। পরবর্তী পাঁচদিন তারা দৈনিক কাজের পাশাপাশি রাতে নয় ঘণ্টা ঘুমায়।বাকি আর্ধেক অংশগ্রহণকারী প্রথম পাঁচ দিন নয় ঘণ্টা এবং দ্বিতীয় পাঁচ দিন পাঁচ ঘণ্টা করে ঘুমায়।

পরবর্তীতে তাদের রক্ত পরীক্ষা করে দেখা যায়, যারা রাতে পাঁচ ঘণ্টা ঘুমিয়েছে তাদের শরীরে ইনসুলিনের প্রতি সংবেদনশীলতা কমে গেছে। যেটা পরবর্তীতে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়িয়েছে।

কিন্তু তারা যখন আবার রাতে নয় ঘণ্টা ঘুমানো শুরু করে তখন শরীরে ইনসুলিনের প্রতি সংবেদনশীলতা স্বাভাবিক হয়ে যায়। গবেষকরা বলছেন, অপর্যাপ্ত ঘুম বিপাক ক্রিয়ায় ব্যাঘাত ঘটায়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451