মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

‘৩৮ দেশের কারাগারে বন্দি ৯,৬৪০ বাংলাদেশি’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৪৬০ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম ঃ 

বিশ্বের ৩৮টি দেশের কারাগারে ৯ হাজার ৬শ’ ৪০ বাংলাদেশি আটক রয়েছে বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

মঙ্গলবার সংসদে সরকারি দলের সংসদ সদস্য মো. শামসুল হক টুকুর প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আটক বন্দিদের মধ্যে মিয়ানমারে ৯৮, সিঙ্গাপুরে ৮৭, নেপালে ১২, আমেরিকায় ২৬, ভারতে ২ হাজার ৩৩৭, গ্রিসে ১২৩, জাপানে ৬৫, থাইল্যান্ডে ২৩, পাকিস্তানে ১৯, ফ্রান্সে ৪৬, ইংল্যান্ডে ২১৮, কাতারে ১১২, সৌদি আরবে ৭০৩, জর্ডানে ৩৭, মিশরে ৫, দক্ষিণ কোরিয়ায় ১৬, তুরস্কে ৬৮, জর্জিয়া ২৬, কিরগিজস্তানে ১, ওমানে ১ হাজার ৪৮, বাহরাইনে ৩৭০, লেবাননে ২, মালয়েশিয়ায় ২ হাজার ৪৬৯, চীনে ৫, হংকংয়ে ২৪, মঙ্গোলিয়ায় ১, সংযুক্ত আরব আমিরাতে ১০৯৮, ব্রুনাইয়ে ৫, ইতালিতে ৫১, ইরাকে ১২১, মরিশাসে ৭, মেক্সিকোতে ৯৭, আজারবাইজানে ৬, মরক্কোতে ২, দক্ষিণ আফ্রিকাতে ১১, ব্রাজিলে ১, অস্ট্রেলিয়াতে ৩৯ এবং কুয়েতে ২৬১ জনসহ মোট ৯ হাজার ৬৪০ জন বাংলাদেশি কারাগারে আটক রয়েছেন।

তিনি বলেন, কোনো দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কারাগারে থাকা বাংলাদেশিদের বিষয়ে জানালে বা অন্য কোনো মাধ্যমে খবর পেলে তা যাচাই করে বাংলাদেশ দূতাবাস কনস্যুলার অ্যাকসেসের মাধ্যমে তাদের সঙ্গে দেখা করে। দরকার হলে সংশ্লিষ্ট দেশের সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে তাদের মুক্তি ও দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করে থাকে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আটক বাংলাদেশিরা যাতে সুষ্ঠু বিচার প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত মুক্তি পায় সেজন্য বাংলাদেশ দূতাবাস দরকারি আইনি ও আনুষঙ্গিক সহযোগিতা প্রদান করে থাকে। এছাড়া দূতাবাস মুক্তি পাওয়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে ট্রাভেল পারমিট প্রদান করা হয়ে থাকে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451