রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এমপি’র কার্যালয়ে ছাত্রলীগকর্মী গুলিবিদ্ধ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১৭৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

রাজধানীর পল্টনে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীর বীরপ্রতীতের ব্যক্তিগত কার্যালয়ে ছাত্রলীগকর্মী মোশাররফ ভুঁইয়া গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার সন্ধ্যার পর তাকে আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। রমনা জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার শিবলী নোমান  বিষয়টি নিশ্চিত করেছেন।

সংসদ সদস্য গোলাম দস্তগীরের এপিএস কামরুজ্জামান বলেন, বিকেলে নারায়ণগঞ্জ থেকে পল্টনে এমপির অফিসে আসেন নারায়ণগঞ্জের নেতাকর্মীরা। সেখানে সন্ধ্যায় হঠাৎ একটি গুলির শব্দ হয়।  তখন কামরুজ্জামান পড়ে যান। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। তার তলপেটে গুলি লেগেছে।

তিনি আরো জানান, গুলিবিদ্ধ মোশাররফ নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগকর্মী।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গুলিবিদ্ধ ছাত্রলীগ কর্মীকে দেখতে এসে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) আনোয়ার হোসেন বলেন, এ ঘটনার তদন্ত চলছে। আশা করি, দ্রুত ঘটনার রহস্য উদঘাটন করতে পারবো। কেনো ঘটলো, কারা ঘটালো, তা জানার চেষ্টা চলছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451