মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সোনারগাঁওয়ে দুই মাদক ব্যবসায়ীকে ৬ মাসের জেল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৪৭৮ বার পড়া হয়েছে

 

সোনারগাঁও(নারায়ণগঞ্জ)প্রতিনিধি ঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দুই মাদক ব্যবসায়ীকে ৬ মাসের জেল দিয়েছে

ভ্রাম্যমান আদালত। রোববার দুপুরে উপজেলার বারদী এলাকায় মাদক

বিরোধী অভিযান চালিয়ে সাহাবুদ্দিন ও মো: নাসির নামে

দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ। পরে

সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার রোবায়েত হায়াত

শিপলু ভ্রাম্যমান আদালত বসিয়ে এ সাজা প্রদান করেন।

সোনারগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক ( এএসআই) আবুল

কালাম আজাদ জানান, তার নেতৃত্বে এএসআই হাবিুর রহমান,

আলী আরশাদ ও ছামান সঙ্গীয় ফোর্স নিয়ে রোববার দুপুরে

উপজেলার বারদী এলাকায় মাদক বিরোর্ধী অভিযান চালায়। এসময়

মাদক ব্যবসায়ী সাহাবুদ্দিন (৪৫) ও মো: নাসির (৩২ কে

ইয়াবাসহ গ্রেফতার করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমান আদালত

পরিচালনা করেন সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার

রোবায়েত হায়াত শিপলু। ভ্রাম্যমান আদালত গ্রেফতারকৃত

দুইজনেকে ছয় মাসের সাজা প্রদান করেন।

গ্রেফতারকৃত সাহাবুদ্দিন বারদী ইউনিয়নের মিশ্রীপাড়া

গ্রামের আব্দুল খালেকের ছেলে ও মো: নাসির ওই ইউনিয়নের

আলমদী গ্রামের মৃত আব্দুল জাব্বারের ছেলে।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বলেন,

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় একাধিক মাদক

মামলা রয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451