শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দেশে কোন গণতন্ত্র নেই : বিপ্লবী ওর্য়াকার্স পার্টির সম্পাদক সাইফুল হক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২৬৯ বার পড়া হয়েছে

 

মোঃ আশিকুর রহমান(টুটুল), নাটোর ব্যুরো প্রধান:

বাংলাদেশের বিপ্লবী ওর্য়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন,

বর্তমানে দেশে কোন গণতন্ত্র নেই। সরকার এখন গায়ের জোরে ক্ষমতায় রয়েছে।

দেশে কোন আইনের শাসনও নেই। সরকারী দলের লোকেরা খুনোখুনি করছে অথচ

মামলা পাকাপোক্ত করতে অন্যদের আসামী করা হচ্ছে। তিনি বলেন সরকারি দল ঢাকা

শহরের অর্ধেকটা দখল করে সম্মেলন করলে অনুমতির প্রয়োজন হয়না। অথচ বিরোধী

দলের সম্মেলন, সভা সমাবেশ করতে অনুমতি পাওয়া যায়না। অর্থাৎ দেশে এখন

সরকারি দলের জন্য এক আইন ও বিরোধী দলের জন্য ভিন্ন আইন চলছে। তিনি আরো

বলেন যে কোন দেশে সরকারের সমালোচনা করাটা মানুষের গণতান্ত্রিক অধিকার।

কিন্তু আমাদের দেশে সরকারের সমালোচনা করাকে তারা বলছে রাষ্ট্রদ্রোহিতা। অথচ

গণতান্ত্রিক দেশে বিরোধী দলের আলোচনা সমালোচনা থেকে ক্ষমতাসীন সরকার

দেশ পরিচালনার ক্ষেত্রে নিজেদের ভুল গুলো শুধরে নেয়। সাইফুল ইসলাম শনিবার বিকেলে

নাটোরর লালপুর উপজেলা বিআরডি মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশের বিপ্লবী

ওয়ার্কার্স পার্টির নাটোর জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা

বলেন।

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও নাটোর জেলা

সম্পাদক আনছার আলী দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে

বক্তব্য রাখেন কমরেড নিতাই চন্দ্র সরকার, কমরেড সোলাইমান হোসেন, কৃষক

নেতা তোজাম্মেল হক, কমরেড আব্দুল বাতেন, কমরেড বিধান কুমার সরকার

প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451