রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শৈলকুপায় সেই মস্তকবিহীন লাশের পরিচয়ে নারী ঘটিত কারণে হত্যা !

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১৭৬ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের ধান ক্ষেত থেকে উদ্ধার

হওয়া মস্তক বিহীন লাশের পরিচয় মিলেছে। লাশটি জেলার হরিণাকুন্ডু

উপজেলার হিঙ্গেরপাড়া গ্রামের যুবক জামাল হোসেন ওরফে ইছানুর (২৯) বলে

পুলিশ নিশ্চিত হয়েছে। নিহত ইছা একই গ্রামের আইয়ূব আলীর ছেলে।

নারী ঘটিত কারণে জামাল হোসেন ইছাকে হত্যা করা হতে পারে বলে পুলিশ

সন্দেহ করছে।

ইছার মামাতো ভাই পুর্ববাংলা কমিউনিষ্ট পার্টির আঞ্চলিক নেতা টিপু ও

তার চাচা তৈয়ব আলীকেও দুর্বৃত্তরা খুন করেছিল। গ্রামবাসির ভাষ্যমতে

জামাল হোসেন ইছা ইটভাটায় কাজ করতো। তার বিরুদ্ধে বিভিন্ন সময়

সন্ত্রাসী ও নারী ঘটিত অপরাধ করার অভযোগ ছিল।

দুই বছর আগে একই গ্রামের রাশিদুল ইসলামের স্ত্রীকে ভাগিয়ে নিয়ে

বিয়ে করে ইছা। সেই স্ত্রী কুষ্টিয়ার বিত্তিপাড়া থাকে। সেখানে যাওয়ার

সময় সুযোগ বুঝে দুর্বৃত্তরা ইছাকে হত্যা করতে পারে বলে তার পরিবার

দাবী করছে।

এ বিষয়ে হরিণাকুন্ডু থানার ওসি মাহতাব উদ্দীন জানান, শৈলকুপার

রামচন্দ্রপুর গ্রামের ধান ক্ষেত থেকে উদ্ধার হওয়া মস্তক বিহীন লাশটি

হরিণাকুন্ডু উপজেলার হিঙ্গেরপাড়া গ্রামের যুবক জামাল হোসেন ইছার

বলে নিশ্চিত হওয়া গেছে। হত্যার কারণ নারী ঘটিত বলে প্রাতমিক ভাবে

ধারণা করা হচ্ছে।

তিনি জানান, বিষয়টি শৈলকুপা থানা তদন্ত করছে। উল্লেখ্য, গত শুক্রবার সকাল

১০ টার দিকে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে গলাকাটা লাশটি দেখতে

পেয়ে পুলিশকে খবর দেয়। শৈলকুপার রামচন্দ্রপুর পুলিশ ক্যাম্পের টু-আইসি

শিবু হালদার ফোর্স নিয়ে লাশটি উদ্ধার করে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451