বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

বিএনপি নেতা দুলু, বুলুসহ ২০ জনকে গ্রেপ্তারে পরোয়ানা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২৯৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

রাজধানীর মোহাম্মদপুর থানার নাশকতার একটি মামলায় বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু, রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ২০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন।

এর আগে এই আদালতের বিচারক পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে নেন। অভিযোগপত্র আমলে নিয়ে বিচারক পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আদালতে সরকারপক্ষের কৌঁসুলি (পিপি) তাপস কুমার পাল   সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, মামলার উল্লেখযোগ্য অন্য আসামি হলেন সাইফুল ইসলাম নিরব।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ফেব্রুয়ারিতে বিএনপির হরতাল-অবরোধ চলাকালে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন এলাকায় অজ্ঞাত আসামিরা গাড়ি ভাঙচুর ও বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় মোহম্মদপুর থানায় পুলিশ বাদী হয়ে নাশকতার অভিযোগে মামলাটি দায়ের করে। পরে গত বছর মোহাম্মদপুর পুলিশ মামলাটি তদন্ত করে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451