বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নারায়ণগঞ্জে ট্রাক উল্টে চার শ্রমিক নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১৯৭ বার পড়া হয়েছে

 অনলাইন ডেস্কঃ 

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ট্রাক উল্টে নিহত হয়েছেন চার শ্রমিক। এ সময় আহত হয়েছেন আরো ছয় শ্রমিক।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে সোনারগাঁর আষাড়িরচর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

হতাহত শ্রমিকদের নাম-পরিচয় জানা যায়নি।

নিহত চার শ্রমিককের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। আহত ছয়জনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, পুরোনো কাগজবোঝাই ট্রাকটি আষাড়িয়ার চর এলাকার আল মোস্তফা পেপার মিলে যাচ্ছিল। মিলে ঢোকার মুখে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সে সময় ট্রাকটি উল্টে চার শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। আহত হন ট্রাকে থাকা অপর ছয় শ্রমিক।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451