মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা  বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন

নতুন ইসি জনগণের প্রত্যাশা পূরণ করবে : জাপা মহাসচিব

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২৮৩ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম ঃ 

নতুন নির্বাচন কমিশন (ইসি) জনগণের প্রত্যাশা পূরণ করে দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।

মঙ্গলবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জাপা মহাসচিব বলেন, ‘আমাদের অনেক অর্জন আছে এবং সম্ভাবনা আছে। আমরা হতাশার কথা ভুলে গিয়ে আশাবাদী। আমরা বিশ্বাস করি, পরিবর্তন আসবে। যাঁরা দায়িত্ব পেয়েছেন তাঁরা সবার জন্য, দেশের জন্য, বিশেষ করে নির্বাচনের জন্য সুষ্ঠু ও নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন করতে পারছেন কি না, সেটাই আমাদের দেখার বিষয়।’

সোমবার সাবেক সচিব কে এম নুরুল হুদাকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) করে নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়। আর কমিশনার হিসেবে রয়েছেন সাবেক সচিব মো. রফিকুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, রাজশাহীর সাবেক জেলা ও দায়রা জজ কবিতা খানম ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদৎ হোসেন চৌধুরী। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ পাঁচজনের নিয়োগে অনুমোদন দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451