বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                              আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে ৪টি সংগঠনের সভাপতির অংশগ্রহণ চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা, দেশীয় টুপি ও নতুন নোটে বাড়তি আগ্রহ চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী  চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন

রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে, ব্যাংক খোলা রা‌তেও

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৪ জুন, ২০১৬
  • ৫৬৮ বার পড়া হয়েছে

প্রতিবেদক:স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘রমজানে ক্রেতা বিক্রেতাদের আর্থিক লে‌ন‌দে‌নের নিরাপত্তা দি‌তে শপিংমল এলাকার আশপাশে ব্যাংকের শাখা রাত পর্যন্ত খোলা রাখা হ‌বে। তবে প্যাকেজ ভ্যাট বাড়ানোর কারণে রমজান মাসে নিত্যপণ্যের দাম বাড়বে।’শনিবার (০৪ জুন) ম‌তি‌ঝি‌ল ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) অডিটোরিয়ামে “রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়ক ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা ব‌লেন স্বরাষ্ট্রমন্ত্রী। ডিসিসিআই এ সভার আ‌য়ো‌জন ক‌রে।কামাল ব‌লেন, ‌‘শিগ‌গিরই স্বরাষ্ট্রমন্ত্রণালয় থে‌কে এ বিষ‌য়ে সার্কুলার দেয়া হ‌বে। এছাড়াও নগদ অর্থ বহ‌নে যে‌কো‌নো ব্যক্তি সি‌টি‌ পু‌লিশের সহ‌যো‌গিতা নি‌তে পার‌বে।’ব্যবসা‌য়ী‌দের কাছ থে‌কে বেআইনিভাবে চাঁদা নেয়া হ‌চ্ছে- এমন অভি‌যো‌গের প্রে‌ক্ষি‌তে স্বরাষ্ট্রমন্ত্রী ব‌লেন, ‘এখন চাঁদাবা‌জি অনেক ক‌মে গে‌ছে। এছাড়া যেসব স্থানে চাঁদাবা‌জি হ‌চ্ছে সেসব জায়গা গোয়েন্দা নজরদারিতে রাখা হ‌য়ে‌ছে। কো‌নো রাজ‌নৈ‌তিক চাঁদাবা‌জকে কোনোরকম প্রশ্রয় দেয়া হ‌বে না।’স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘রমজা‌নে গ্রা‌মের বা‌ড়ি যাওয়া‌কে কেন্দ্র ক‌রে প‌রিবহনে চাপ বে‌ড়ে যায়। তাই নিরাপত্তায় কিছুটা হিম‌শিম খে‌তে হয়। কিন্ত এবার সব ধর‌নের নিরাপত্তা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ ‌থে‌কে দেয়া হ‌বে।’সভায় মূল প্রবন্ধ উপস্থাপন ক‌রেন ঢাকা বিশ্ববিদ্যাল‌য়ের অধ্যাপক ও অপরাধতত্ত্ব বিভা‌গের চেয়ারম্যান ড. মো. জিয়াউর রহমান।এদিকে ব্যবসায়ীরা রমজানে নিত্যপণ্যের দাম বাড়ার জন্য অর্থমন্ত্রীকেই দায়ী করে জানান, এবারের প্রস্তাবিত বাজেটে নতুন ভ্যাট আইন কার্যকর না করে প্যাকেজ ভ্যাট বহাল রাখার দাবি করা হয়েছে। কিন্তু প্যাকেজ ভ্যাট বহাল থাকলেও ভ্যাটের পরিমাণ বাড়িয়ে দেয়া হয়েছে। এ কারণে রমজানে পণ্যের দাম বাড়ার সম্ভাবনা আছে।এফবিসিসিআই পরিচালক আবু মোতালেব বলেন, ‘নতুন ভ্যাট আইন ২০১৭ সালে কার্যকর করার কথা বলা হয়েছে। অথচ সদ্য বাজেটে প্যাকেজ ভ্যাটের পরিমাণ বাড়িয়ে দিয়ে নতুন ভ্যাট আইনের ৮০ শতাংশ কার্যকর হয়েছে। প্যাকেজ ভ্যাটের পরিমাণ দ্বিগুণ করা হয়েছে। এ কারণেই দ্রব্যমূল্যের দাম বাড়বে।’
ডিসিসিআই‌ সভাপতি হোসেন খালেদের সভাপ‌তি‌ত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া। এতে স্বাগত বক্তব্য রাখেন ডিসিসিআই সহ-সভাপতি হুমায়ুন রশিদ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451