শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সুন্দরবনের প্রজননকেন্দ্র থেকে ৪৩টি কুমীর ছানা চুরি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২৫২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

সুন্দরবনের প্রজননকেন্দ্র থেকে ৪৩টি কুমীর ছানা চুরি গেছে। কেন্দ্রের দায়িত্বে থাকা দুই কর্মীর সহযোগিতায় বাচ্চাগুলো চুরি হয়েছে। তাদের বিরুদ্ধে এ অভিযোগে মামলা করা হয়েছে। এমনটাই দাবি করছেন, বন বিভাগের কর্মকর্তারা। বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

বন বিভাগের কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, গেলো ২৯ জানুয়ারি কুমীর ছানা চুরির ঘটনা প্রথম আমাদের নজরে আসে। করমজালের প্রজনন কেন্দ্রের চৌবাচ্চায় কাজ করা এক কর্মী দেখতে পায়, কুমীরের ছানা কম আছে। সন্দেহ হলে সে গুনে দেখে আগেরে চেয়ে বাচ্চা কম আছে।

তিনি বলেন, প্রথমে আমারা ধারণা করেছিলাম, হয়তো কোন বন্যপ্রাণী এসে কুমীরের বাচ্চাগুলোকে খেয়ে ফেলেছে। তাই রাতের টহল জোরদার করা হয়। কিন্তু দেখা যায়, দফায় দফায় ছানা কমতে থাকে। এভাবে ৪৩টি কুমীর ছানা লাপাত্তা হয়ে যায়।

সাইদুল বলেন, করমজলে বন বিভাগের প্রজনন কেন্দ্রে কুমীর এবং হরিণের প্রজনন ঘটানো হয়। পরে নতুন বাচ্চাগুলো সুন্দরবনেই ছেড়ে দেয়া হয়। যে বাচ্চাগুলো চুরি হয়েছে সেগুলো ৬ মাস বয়সের। আকারে আট থেকে দশ ইঞ্চি লম্বা। বাচ্চা ছোট হলেও হাতে ধরতে গেলে কামড় খাওয়ার আশংকা থাকে। কিন্তু কীভাবে এতগুলো নিয়ে যাওয়া হলো তা জানিনা।

চুরি যাওয়া কুমীর ছানার মধ্যে ৬টি মৃত অবস্থায় পাওয়া গেছে। আর তিনটির কঙ্কাল পাওয়া যায়। বাকি বাচ্ছাগুলোর কোন হদিস এখনো মেলেনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451