বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বরগুনায় পীরের দরগাহ দোয়া চাইতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২৯১ বার পড়া হয়েছে

 

সোহাগ হাফিজ ,বরগুনা ঃ বরগুনায় পীরের দরগাহে দোয়া চাইতে

গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে এসএসসি পরীক্ষার্থী

নাজমুল ইসলাম (১৬)। আহত হয়েছে ইমরান হোসেন (১৬) ও রাসেল

(১৬)। এরা ৩ জনই বরগুনা সদর উপজেলার আয়লা-পাতাকাটা

ইউনিয়নের বৈকালীন বাজার মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি

পরীক্ষার্থী। শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) দুপুর দু’টার দিকে এ

দুর্ঘটনা ঘটে। বরগুনা জেনারেল হাসপাতালের ব্রাদার আলহাজ্ব মো.

হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বরগুনা সদর থানার ওসি রিয়াজ হোসেন পিপিএম জানান, আয়লা-

পাতাকাটা ইউনিয়নের গাবতলী গ্রামের মিজানুর রহমান

হাওলাদারের ছেলে নাজমুল ইসলাম, একই গ্রামের হামেদ শরীফের

ছেলে ইমরান হোসেন ও পাকুরগাছিয়া গ্রামের দুলাল মিয়ার ছেলে

রাসেল দোয়া চাওয়ার জন্য সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের

কোটবাড়িয়া আদম মজনুর দরবার শরীফে যায়। সেখানে জুমার

নামাজ শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার

হয়। ঘটনাস্থলেই নাজমুল ইসলাম মারা যায়। আহত অন্য দু’জনকে

বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ দুর্ঘটনায়

আহত নিহত ও খতিগ্রস্থদের শোহ জানিয়েছেন নবনির্বাচিত

বরগুনা জেলা পরিষদ প্রশাসক ও সাবেক সাংসদ মো.দেলোয়ার

হোসেন ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451